যা উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো Cnidaria পর্বভুক্ত দ্বিস্তরী প্রাণী Hydra। Hydra-র একটি অনন্য বৈশিষ্ট্য হলো তাদের দেহে শ্রমবন্টন বিদ্যমান। বাক্যটি নিচে বিশ্লেষণ করা হলো-'
Hydra-এর শারীরবৃত্তীয় শ্রমবন্টনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে।
১. আঙ্গিক শ্রমবন্টন: Hydra দেহের বিভিন্ন অংশ গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে। যেমন-
i. মুখছিদ্র: খাদ্য গলধঃকরণ, অপাচ্য অংশ নিষ্কাশন ও দেহাভ্যন্তরে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে।
ii. কর্ষিকা: শিকার ধরা, চলন,'আত্মরক্ষা ও আরোহনে ব্যবহৃত হয়।
iii. সিলেন্টেরন: খাদ্য পরিপাক ও সংবহন করে।
iv. এপিডার্মিস: প্রতিরক্ষাকারী, পেশিময় ও সংবেদী দেহাবরণ এবং পাদ চাকতি গঠন করে।
v. দেহকান্ড: চলনে সহায়তা করে এবং মুকুল ও জননাঙ্গ ধারণ করে।
vi. পাদচাকতি: চলনে ও কোনো বস্তুর সঙ্গে প্রাণীকে আবদ্ধ রাখতে সহায়তা করে।
২. কোষীয় শ্রমবন্টন:
i. পেশি আবরণী কোষ: দেহের সাধারণ আবরণ তৈরি করে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে চলন, শিকার ধরা ইত্যাদি কাজে অংশ গ্রহণ করে।
ii. নিডোসাইট কোষ: শিকার ধরা, চলন ও আত্মরক্ষায় কাজ সম্পাদন করা।
iii. ইন্টারস্টিশিয়াল কোষ: মুকুল ও জননাঙ্গ সৃষ্টি এবং দেহের প্রয়োজনে সব ধরনের কোষ সৃষ্টি করে।
iv. সংবেদী ও স্নায়ুকোষ: পরিবেশ থেকে সংবেদ গ্রহণ এবং উদ্দীপনা দ্বারা প্রতিবেদন সৃষ্টি করে।
v. পুষ্টিকোষ: বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়।
vi. গ্রন্থিকোষ: পরিপাক এনজাইম ও আঠালো পদার্থ ক্ষরণ করে।