উদ্দীপকের প্রক্রিয়াটি হলো বুইমাছের রক্ত সংবহন পদ্ধতি। রুইমাছের রক্ত সংবহন পদ্ধতি স্তন্যপায়ী যেমন মানুষের রক্ত সংবহন থেকে ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. রুইমাছের হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠবিশিষ্ট (একটি অলিন্দ ও একটি নিলয়), যা কেবল কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পাম্প করে। অন্যদিকে, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড চার 'প্রকোষ্ঠবিশিষ্ট, যা অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন রক্তকে সম্পূর্ণরূপে পৃথক রাখে।
২. রুইমাছের সংবহন একচক্রী; রক্ত একবার হৃৎপিণ্ড থেকে ফুলকা হয়ে সরাসরি দেহে যায়। অপরদিকে, স্তন্যপায়ী প্রাণীর সংবহন দ্বিচক্রী; রক্ত সংবহন প্রক্রিয়া সম্পন্ন করতে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দু'বার প্রবাহিত হয়।
৩. রুইমাছে গ্যাসীয় আদান প্রদান ফুলকায় ঘটে। কিন্তু স্তন্যপায়ী প্রাণীতে এটি ফুসফুসে ঘটে, যেখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের কার্যকর বিনিময় হয়।
৪. রুইমাছের একচক্রী সংবহনে রক্তচাপ কম থাকে, যা তাদের কম বিপাকীয় হারের সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, স্তন্যপায়ী প্রাণীর দ্বিচক্রী সংবহন উচ্চ রক্তচাপ বজায় রাখে, যা তাদের উচ্চ বিপাকীয় চাহিদা পূরণের জন্য অপরিহার্য।