উদ্দীপকে উল্লিখিত "ক" অংশটি হলো Hydra-র নেমাটোসিস্ট। নিচে Hydra-র বিভিন্ন নেমাটোসিস্টের প্রকারভেদ বর্ণনা করা হলো-
১. স্টিনোটিল: হাইড্রার চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম। এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ম বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউল যুক্ত। এর ভেতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে।
২. ভলভেন্ট: এগুলো অপেক্ষাকৃত ছোট কিন্তু সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত।
৩. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট: এর সূত্রক লম্বা, দেহ সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত।
৪. স্ট্রেরিওলিন গ্লুটিন্যান্ট: এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সূত্রক লম্বা, অসংখ্য ও অতি ক্ষুদ্র কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত।