উদ্দীপকে উল্লেখিত "P" অংশগুলো হলো Cnidaria পর্বের দ্বিস্তরী প্রাণী Hydra-র কর্ষিকাকে নির্দেশ করেছে। কর্ষিকার বহি: প্রাচীরে ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি বা নিডোসাইট কোষগুচ্ছ থাকে। ব্যাটারিতে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে।Hydra-র এই নেমাটোসিস্টগুলো খাদ্য সংগ্রহের পাশাপাশি চলন কাজেও অংশ নেয়। নিচে তা আলোচনা করা হলো-
ক্ষুধার্ত Hydra- পদতলকে ভিত্তির সাথে আটকে কর্ষিকাগুলো ভাসিয়ে শিকারের অপেক্ষায় থাকে। কোনো প্রাণী বা শিকার কর্ষিকার কাছে আসা মাত্র কর্ষিকাগুলো উদ্দীপ্ত হয় এবং সূত্রক নিক্ষেপ করে। ভলভেন্ট নেমাটোসিস্ট সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে এবং গ্লুটিন্যান্টগুলো আঠালো রস ক্ষরণ করে আটকে ফেলে। স্টিনোটিল হিপনোটক্সিন নামক বিষাক্ত রস দেহে প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে দেয়। এরপর কর্ষিকা খাদ্যবস্তুকে পেঁচিয়ে মুখের কাছে নিয়ে এসে হাইপোস্টোমের মাধ্যমে গলাধঃকরণ করে।
আবার, হাইড্রার চলনের জন্য পৃথক কোনো অঙ্গ নেই। চলনের সময়ও নিডোসাইট কোষের নেমাটোসিস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। লুপিং বা হামাগুড়ি এবং সমারসৃল্টিং বা ডিগবাজী চলনে Hydra-র নিডোসাইট কোষ লুপ গঠনের মাধ্যমে চলনে সাহায্য করে।লুপিং এবং সমারসল্টিং চলনে Hydra গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের মাধ্যমে ভিত্তিতলকে আঁকড়ে এর চলন সম্পন্ন করে।
উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, Hydra-র কর্ষিকার নিডোসাইট কোষের নিমাটোসিস্টগুলো খাদ্য সংগ্রহের পাশাপাশি চলন কাজেও অংশ নেয়।