উদ্দীপকে উল্লিখিত N প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং-এর ট্রাকিয়ালতন্ত্রটি নিচে ব্যাখ্যা করা হলো-
ঘাসফড়িংয়ের ট্রাকিয়ালতন্ত্র মূলত স্পাইরাকল, ট্রাকিয়া, বায়ুথলি, ট্রাকিওল ও ট্রাকিওল কোষ নিয়ে গঠিত । সাধারণত পতঙ্গের শ্বসন অঙ্গে দশ জোড়া স্পাইরাকল বিদ্যমান। এর মধ্যে দুইজোড়া বক্ষীয় অঞ্চলে এবং আটজোড়া উদরীয় অঞ্চলে অবস্থিত। এগুলো পেরিট্রিম নামক কাইটিন নির্মিত বেড় দিয়ে পরিবেষ্টিত থাকে । প্রতিটি স্পাইরাকল অ্যাট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয় যা থেকে ট্রাকিয়া উৎপন্ন হয়। এ ট্রাকিয়া হলো ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ যা সারাদেহে জালিকাকারে বিস্তৃত থাকে। ট্রাকিয়া ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম ও ইন্টিমা নামক তিনটি প্রাচীর নিয়ে গঠিত। স্থানে স্থানে ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড়, ইন্টিমাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে। এছাড়াও ট্রাকিয়াগুলো অতি সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে বহুভূজাকৃতির ট্রাকিওল কোষে পরিণত হয় এবং এ ট্রাকিওল কোষ থেকে কতগুলো সূক্ষ্ম ও সরু নালি বের হয়ে দেহকোষের সংস্পর্শে আসে যা ট্রাকিওল নামে পরিচিত।