উদ্দীপকের (i) নং অংশে সাইক্লয়েড আইশে আবৃত জলজ মেরুদন্ডী প্রাণী দ্বারা মূলত রুই মাছকে বুঝানো হয়েছে। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র প্রধান তিনটি উপাদান নিয়ে গঠিত, যথা- রক্ত, হৃৎপিন্ড এবং রক্তনালি। নিচে উপাদানগুলো চিত্রসহ বর্ণনা করা হলো:
রক্ত: রুই মাছের রক্ত লাল বর্ণের। রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তরসে ২ ধরণের রক্তকণিকা ভাসমান থাকে, যথা- রক্তকণিকা ও শ্বেতকণিকা। লোহিত কণিকা ডিম্বাকার, নিউক্লিয়াসযুক্ত, হিমোগ্লোবিনযুক্ত, হিমোগ্লোবিনসমৃদ্ধ ও লাল বর্ণের। শ্বেত রক্তকণিকা অ্যামিবয়েড, বর্ণহীন, নিউক্লিয়াসযুক্ত।
হৃৎপিন্ড: রুইমাছের ফুলকাদুটির পেছনে লম্বাটে, মোচাকৃতির হৃৎপিন্ডটি পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে। পেরিকার্ডিয়াল নামক আবরণে এটি আবৃত থাকে। হৃৎপিন্ড দুই প্রকোষ্ঠোবিশিষ্ট- একটি অলিন্দ অন্যটি নিলয়। এছাড়া এতে সাইনাস ভেনেসাস নামক একটি উপপ্রকোষ্ঠ থাকে।
রক্তনালি: রুইমাছের রক্তনালি ৩ প্রকার, যথা- ধমনি, শিরা ও কৈশিকজালিকা। ধমনিসমূহের সম্বনয়ে ধমনিতন্ত্র এবং শিরাসমূহের সম্বনয়ে শিরাতন্ত্র গঠিত হয়। ধমনি ও শিরার মধ্যে সংযোগস্থাপন করে কৈশিকজালিকা।