উদ্দীপকের চিত্রটি হলো ঘাসফড়িং। নিচে ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রটি ব্যাখ্যা করা হলো।
ঘাসফড়িং-এর পৌষ্টিকতন্ত্র প্রধান দুটি অংশ নিয়ে গঠিত। যথা-পৌষ্টিকনালি ও পৌষ্টিকগ্রন্থি।
পৌষ্টিকনালি: পৌষ্টিকনালি তিনটি অংশে বিভক্ত। যথা-
১. স্টোমোডিয়াম: এটি মুখছিদ্র, গলবিল, গ্রাসনালি, ক্রপ এবং গিজার্ড নিয়ে গঠিত। ভূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত এ অংশটির অন্তঃপ্রাচীর কাইটিন নির্মিত শক্ত আবরণে আবৃত।
২. মেসেন্টেরন: গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীরবিশিষ্ট অংশটি মেসেস্টেরন। এই গহ্বরে খাদ্যবস্তুর পরিপাক ঘটে।
৩. প্রোক্টোডিয়াম: এটি পৌষ্টিকনালির শেষ অংশ। ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়ুছিদ্র এই চারটি অংশ নিয়ে প্রোক্টোডিয়াম গঠিত। এই অংশে খাদ্যরসের শোষণ, অপাচ্য অংশ জমা, মল অপসারণ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হয়।
৪. পৌষ্টিকগ্রন্থি : ঘাসফড়িং এর লালাগ্রন্থি, মেসেন্টেরনের অন্তঃআবরণ এবং হেপাটিক সিকা পৌষ্টিকগ্রন্থি হিসেবে কাজ করে। লালাগ্রন্থি খাদ্য গ্রহণ এবং চর্বণে সাহায্য করে। মেসেন্টেরনের নিঃসৃত পাচকরস খাদ্য পরিপাকে অংশ নেয় এবং হেপাটিক সিকা খাদ্য পরিপাকে সহায়তা করে।