উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো ঘাসফড়িং। নিচে ঘাসফড়িং-এর পায়ের গঠন বর্ণনা করা হলো-
বক্ষের প্রত্যেক অংশে একজোড়া করে মোট তিনজোড়া পা রয়েছে। প্রতিটি পা পাঁচখণ্ডে বিভক্ত; একেবারে গোড়ায় স্থূল, তিনকোণা কক্স্য; এর পরের ত্রিভুজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টার, পরের লম্বা, নলাকার ও দৃঢ়' ফিমার; তার পরবর্তী সরু টিবিয়া; এবং সবশেষে টার্সাস। টার্সাস তিনটি ছোট উপখণ্ডকে বিভক্ত। এগুলোকে টার্সোমেয়ার বলে। টার্সাসের মাথায় সূঁচালো নখর থাকে। এ ছাড়াও প্রত্যেক পায়ের টিবিয়া ও টার্সাস অংশের পার্শ্বদেশে ক্ষুদ্র ক্ষুদ্র সূঁচালো কাঁটা থাকে। ঘাসফড়িং-এর পা হাঁটা ও আরোহণে ব্যবহৃত হয়। তবে ফিমার অংশ অনেক বড় ও মাংসল গড়নের হওয়ায় এরা লাফিয়ে দূরের পথ. অতিক্রম করতে পারে। টিবিয়া ও টার্সাস শক্ত কাঁটাযুক্ত হওয়ায় খাদ্য ধরতে সাহায্য করে।