B ও C প্রাণীদের মধ্যে কোনটি উন্নত? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'B [গণিত] হলো Nematoda পর্বভুক্ত প্রাণী এবং 'C [গণিত] -হলো Echinodermata পর্বভুক্ত প্রাণী। Nematoda এবং Echinodermata পর্বভুক্ত প্রাণীদের মধ্যে কোনটি উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো- Nematoda পর্বের বৈশিষ্ট্য: ১. দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সুচালো। ২. দেহ নমনীয়; ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকলে আবৃত। ৩. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে 'নলের ভেতর নল' ধরনের গঠনের মতো দেখায়। ৪. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত। ৫. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। ৬. অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরূপতা দেখা যায়। ৭. এরা স্থলচর বা জলচর, মুক্তজীবী বা পরজীবী প্রাণী। Echinodermata পর্বের বৈশিষ্ট্য: ১. দেহ পঞ্চঅরীয় প্রতিসম, তারকাকার, চাকতির মতো। ২. দেহ কণ্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিঃকঙ্কালযুক্ত। ৩. দেহ মৌখিক ও বিমৌখিকতলে বিন্যস্ত। মৌখিকতলে পাঁচটি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত। ৪. দেহের ভেতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র রয়েছে। এর সংশ্লিষ্ট নালিকাপদ এদের চলন অঙ্গ। ৫. রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে। ৬. রেচনতন্ত্র নেই। ৭. এরা সামুদ্রিক। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, Echinodermata পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য Nematoda পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য অপেক্ষা উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
B ও C প্রাণীদের মধ্যে কোনটি উন্নত? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর