উদ্দীপকের A ও B প্রাণীর শ্রেণিবিন্যাসগত অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A হলো ঝিনুক এবং B হলো প্লাটিপাস। নিচে এই প্রাণী দুটির শ্রেণিবিন্যাসগত অবস্থান ব্যাখ্যা করা হলো- ঝিনুকের বৈশিষ্ট্যগুলো হলো- ১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ২. দেহ নরম ও অখণ্ডায়িত। ৩. দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত। ৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত। ৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে। উল্লেখিত বৈশিষ্ট্যগুলো Mollusca পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ তাই শ্রেণিবিন্যাসগতভাবে ঝিনুকের অবস্থান মোলাস্কা পর্বে। প্লাটিপাসের বৈশিষ্ট্যগুলো হলো- ১. দ্বেহত্বক গ্রন্থিযুক্ত। ২. দেহ লোম দ্বারা আবৃত। ৩. কার্যকর স্তনগ্রন্থি বিদ্যমান। ৪. মাতৃদুগ্ধে নবজাতক পালিত হয়। ৫. ডায়াফ্রাম দ্বারা বক্ষ ও উদর বিভক্ত। উল্লেখিত বৈশিষ্ট্যগুলো কর্ডাটা পর্বের ভাটিব্রাটা উপপর্বের ম্যামালিয়া শ্রেণির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ তাই শ্রেণিবিন্যাসগত প্লাটিপাসের অবস্থান কর্ডাটা পর্বের ভাটিব্রাটা উপপর্বের ম্যামালিয়া শ্রেণিতে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের A ও B প্রাণীর শ্রেণিবিন্যাসগত অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক

সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর