উদ্দীপকের 'R [গণিত] প্রাণীটি 'Q [গণিত] অপেক্ষা উন্নত- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'R [গণিত] হলো রুই মাছ, যা Chordata পর্বের Vertebrata উপপর্বের Actinopterygii শ্রেণির মেরুদণ্ডী প্রাণী এবং 'Q [গণিত] হলো গোলকৃমি, যা Nematoda পর্বের অমেরুদণ্ডী প্রাণী। রুই মাছ এবং গোলকৃমির মধ্যে কোনটি উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো- গোলকৃমির বৈশিষ্ট্য: ১. দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সুচালো। ২. দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকলে আবৃত। ৩. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে "নলের ভেতর নল" ধরনের গঠনের মতো দেখায়। ৪. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত। ৫. অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌনদ্বিরূপতা দেখা যায়। রুই মাছের বৈশিষ্ট্য: ১. এদের অন্তঃকঙ্কাল অস্থিময়। ২. দেহ সাইক্লয়েড আঁইশে আবৃত। ৩. মাথার দু'পাশে একটি করে ফুলকারন্দ্র অবস্থিত, যা কানকো দিয়ে আবৃত। ৪. পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের। ৫. বায়ুথলি বা পটকা থাকে, যা দেহকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ও অক্সিজেনের আধার হিসেবেও কাজ করে। সুতরাং উপরে আলোচিত গোলকৃমি এবং রুই মাছ উভয়ের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় রুই মাছে বিদ্যমান বৈশিষ্ট্যগুলো উন্নত শ্রেণির প্রাণীতে বিদ্যমান। কিন্তু গোলকৃমির বৈশিষ্ট্যগুলো উন্নত প্রাণীতে দেখা যায় না। তাই বলা যায়, গোলকৃমি এবং রুই মাছ উভয়ের মধ্যে রুই মাছ উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'R প্রাণীটি 'Q অপেক্ষা উন্নত- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর