X, Y এবং Zএকই পর্বের কিন্তু Z নিম্ন ধাপের- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত X, Y এবং Z সবগুলো প্রাণীই একই পর্বের অর্থাৎ Vertebrata পর্বের প্রাণী। X. Y এবং Z. সবাই Vertebrata পর্বের হলেও এদের মধ্যে X ও Y এর উপশ্রেণী হলো GNATHOSTOMATA এবং Z এর উপশ্রেণী হলো AGNATHA X, Y এবং Z একই পর্বের অর্থাৎ Vertebrata পর্বের হলেও Z নিম্ন ধাপের। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- ১. Agnatha উপশ্রেণির প্রাণীগুলো চোয়ালবিহীন। অপরদিকে Gnathostomata উপশ্রেণির প্রাণীগুলোর চোয়াল উপস্থিত। ২. Agnatha উপশ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীদের আঁইশ ও যুগ্ম উপাঙ্গ অনুপস্থিত। কিন্তু Gnathostomata উপশ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীদের আঁইশ, পালক, লোম, যুগ্ম পাখা, বাহু ইত্যাদি উপস্থিত। ৩. Agnatha উপশ্রেণির প্রাণীগুলোর অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। অন্যদিকে Gnathostomata উপশ্রেণির প্রাণীগুলোর অন্তঃকঙ্কাল * অস্থি বা তরুণাস্থি উভয় দ্বারা নির্মিত। 8. Agnatha উপশ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীদের ৫- ১৫ জোড়া ফুলকা রন্দ্র থাকে। অপরপক্ষে Gnathostomata উপশ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীদের ৫ ৭ জোড়া ফুলকা রন্দ্র এছাড়াও শ্বসনের জন্য ফুলকা বা ফুসফুস থাকে। অতএব, উল্লিখিত আলোচনা থেকে বলা যায় যে, X, Y এবং Z. এই পর্বের হলেও Z নিম্ন ধাপের প্রাণী।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
X, Y এবং Zএকই পর্বের কিন্তু Z নিম্ন ধাপের- ব্যাখ্যা কর।
রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
