উদ্দীপকে বর্ণিত প্রাণীকুলই প্রাণিজগতের সবচেয়ে উন্নত-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণীকুল দ্বারা Chordata পর্বের প্রাণীকুলকে বুঝানো হয়েছে। নটোকর্ডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণিজগৎকে দুটি দলে ভাগ করা হয়, যথা- Non-chordata এবং Chordata। এদের মধ্যে Chordata পর্বের প্রাণীকুলই প্রাণিজগতে সবচেয়ে উন্নত। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- Chordata পর্বের প্রাণীর বৈশিষ্ট্য- ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট, দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটোকর্ড বর্তমান যা মেরুদণ্ডীদের পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। নটোকর্ডের পৃষ্ঠদেশ বরাবর ফাঁপা ও নলাকার স্নায়ু-রজ্জু উপস্থিত। মেরুদণ্ডীদের ক্ষেত্রে এটির অগ্রপ্রান্তে মস্তিষ্ক এবং এর পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠিত হয়। উন্নত কর্ডেট ছাড়া অধিকাংশ প্রাণীতে সারা জীবন অথবা জীবনের যে কোন দশায় গলবিলে পার্শ্বীয়ভাবে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র বর্তমান। মেরুদণ্ডীদের অন্তঃকঙ্কাল বিশিষ্ট দু'জোড়া পদ (অগ্রপদ ও পশ্চাৎ পদ) বর্তমান। উন্নত পরিপাকতন্ত্র পরিপাক গ্রন্থিবিশিষ্ট এবং পাকস্থলী অন্ত্র সুস্পষ্টভাবে আলাদা।অধিকাংশ প্রাণীতে কোমলাস্থি অথবা অস্থি নির্মিত কঙ্কাল দৈহিক অবকাঠামো তৈরি করে। কর্ডাটা পর্বের প্রাণীগুলো পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসি, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী, খেচর। কর্ডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। কর্ডাটা পর্বটি উন্নত হওয়ার কারণ হচ্ছে এ পর্বে অনেক প্রাণীর মেরুদন্ড থাকে। আর এজন্য কর্ডাটা পর্বটি উন্নত পর্ব।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রাণীকুলই প্রাণিজগতের সবচেয়ে উন্নত-বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর