উদ্দীপকের কোন ধরনের প্রতিসমতা সাইক্লোস্টোমাটা (cyclostomes) দলের প্রাণীদের মাঝে দেখা যায় তা উদাহরণসহ বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের প্রাণীগুলো হলো স্পঞ্জ, অক্টোপাস এবং ফড়িং। এদের মধ্যে স্পঞ্জ অপ্রতিসাম্য এবং অক্টোপাস এবং ফড়িং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। সাইক্লোস্টোমাটা দলের প্রাণীরা হলো কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের মিক্সিনি শ্রেণীর যা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। তাই, সাইক্লোস্টোমোটা দলের প্রাণীদের মাঝে উদ্দীপকের অক্টোপাস ও ফড়িং এর প্রতিসাম্যতা অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। নিচে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা উদাহরণসহ উল্লেখ করা হলো- যখন কোনো প্রাণিদেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে কেবল একবার দুটি সমান অংশে (ডান ও বাম অংশ) ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। সাইক্লোস্টোমাটা দলের প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে কেবল একবার দুটি সমান অংশে ভাগ করা যায়। সাইক্লোস্টোমাটা দলের প্রাণীদের উদাহরণ হলো হ্যাগফিশ। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণীদের শ্রেণিতাত্ত্বিক ধাপ বাইলেটারিয়া স্থাপন করা হয়। এরা অক্ষ সংগঠন মাত্রার ত্রিস্তরী প্রাণী। Platyhelminthes, Nematoda, Annelida, Mollusca, Arthropoda, Echinodermata ও Chordata পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের কোন ধরনের প্রতিসমতা সাইক্লোস্টোমাটা (cyclostomes) দলের প্…
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর