উল্লেখিত অধিশ্রেণির অন্তর্গত সবচেয়ে উন্নত প্রাণী গোষ্ঠীর শ্রেণিগত বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অধিশ্রেণি Gnathostomata-র অন্তর্গত সাতটি শ্রেণির মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী গোষ্ঠীর শ্রেণি হলো Mammalia শ্রেণি। নিচে Mammalia শ্রেণির শ্রেণিগত বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত (ঘর্মগ্রন্থি, সেবাসিয়াস ইত্যাদি) এবং লোম-এ আবৃত। ২. পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তনগ্রন্থি থেকে ক্ষরিত মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়। ৩. বহিঃকর্ণে পিনা ও মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে। চোয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত। ৪. মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে বক্ষ ও উদর গহ্বর পৃথক থাকে। ৫. এদের হৃৎপিন্ড মসৃণ চার প্রকোষ্ঠবিশিষ্ট এবং এরা সমোষ্ণ শোণিত। ৬. পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উল্লেখিত অধিশ্রেণির অন্তর্গত সবচেয়ে উন্নত প্রাণী গোষ্ঠীর শ্রেণিগত ব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর