শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত অধিশ্রেণি Gnathostomata-র অন্তর্গত সাতটি শ্রেণির মধ্যে পাঁচটি শ্রেণি যেমন- Chondrichthyes, Actinopterygii, Sarcopterygii, Amphibia এবং Retilia শ্রেণির প্রাণীরা শীতলরক্তবিশিষ্ট প্রাণী। এসব শ্রেণির প্রাণীরা শীতল রক্তবিশিষ্ট হলেও দেহের গঠন ও আবাসস্থল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির নিচে বাক্যটি বিশ্লেষণ করা হলো- Chondrichthyes শ্রেণির বৈশিষ্ট্য: ১. আবাসস্থল: এদের সকলেই সামুদ্রিক। ২. দেহের গঠন: দেহ মাকু আকৃতির, অন্ত:কঙ্কাল তরুণাস্থিময়, দেহে অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আঁইশ থাকে, পুচ্ছ পাখনা হেটারোসার্কাল, শ্বসন অঙ্গ ফুলকা, ৫ - ৭ জোড়া ফুলকা রন্দ্র থাকে। কানকো, পটকা বা বায়ুথলি ও ফুসফুস থাকে না, হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট। Actinopterygii শ্রেণির বৈশিষ্ট্য: ১. আবাসস্থল: এরা সামুদ্রিক ও মিঠা পানির মাছ। ২. দেহের গঠন: অন্তঃকঙ্কাল অস্থিময়, সাধারণত সাইক্লয়েড ও টিনয়েড আঁইশ থাকে, পুচ্ছ পাখনা হোমোসার্কাল, শ্বসন অঙ্গে ৪ জোড়া ফুলকা, কানকো, পটকা বা বায়ুথলি বিদ্যমান, হৃৎপিণ্ড ২-প্রকোষ্ঠবিশিষ্ট। Sarcopterygii: ১. আবাসস্থল: অধিকাংশই সামুদ্রিক। ২. দেহের গঠন: অন্ত:কঙ্কাল অস্থিময়, সাধারণত গ্যানয়েড ধরনের আঁইশ থাকে, পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল, শ্বাসন অঙ্গ ফুলকা কানকো দিয়ে আবৃত। হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট। Amphibia: ১. আবাসস্থল: লার্ভা দশায় পানিতে, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বাস করে। ২. দেহের গঠন: দেহত্বক নগ্ন, আঁচিলযুক্ত, ভেজা ও গ্রন্থিময়। লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙ্গুল থাকে, হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট। Reptilia: ১. আবাসস্থল: স্থলচর প্রাণী। ২. দেহের গঠন: ত্বক শুল্ক ও আঁইশযুক্ত এবং গ্রন্থিবিহীন। দুই জোড়া পা, পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, বুকে ভর দিয়ে চলে, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠবিশিষ্ট, শ্বসন অঙ্গ ফুসফুস। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রতিটি শ্রেণির প্রাণী শীতল রক্তবিশিষ্ট হলেও দেহের গঠন ও আবাসস্থলে সম্পূর্ণ ভিন্ন।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

অধিশ্রেণি Gnathostomata-য় বৈচিত্র্যময় প্রাণীর সমাবেশ দেখা যায়। এই অধিশ্রেণিতে কিছু কিছু প্রাণী গোষ্ঠী শীতল রক্তবিশিষ্ট হলেও দেহের গঠন ও আবাসস্থলে সম্পূর্ণ ভিন্ন।

Mymensingh · 2025

উত্তর

যৌন জননকারী প্রাণীর জাইগোটের বহু বিভাজনই হলো ক্লিভেজ।

উত্তর

আমরা জানি, যেসব প্রাণী সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে তাদের সিউডোসিলোমেট প্রাণী বলে। কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোম্পিকে সম্পূর্ণ বেষ্টন করে না। উদাহরণ হিসেবে বলা যায়-Ascaris Nematoda পর্বের প্রাণী। Ascaris এর মধ্যে উপরোক্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বলে Ascaris কে সিউডোসিলোমেট বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অধিশ্রেণি Gnathostomata-র অন্তর্গত সাতটি শ্রেণির মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী গোষ্ঠীর শ্রেণি হলো Mammalia শ্রেণি। নিচে Mammalia শ্রেণির শ্রেণিগত বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত (ঘর্মগ্রন্থি, সেবাসিয়াস ইত্যাদি) এবং লোম-এ আবৃত। ২. পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তনগ্রন্থি থেকে ক্ষরিত মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়। ৩. বহিঃকর্ণে পিনা ও মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে। চোয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত। ৪. মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে বক্ষ ও উদর গহ্বর পৃথক থাকে। ৫. এদের হৃৎপিন্ড মসৃণ চার প্রকোষ্ঠবিশিষ্ট এবং এরা সমোষ্ণ শোণিত। ৬. পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অধিশ্রেণি Gnathostomata-র অন্তর্গত সাতটি শ্রেণির মধ্যে পাঁচটি শ্রেণি যেমন- Chondrichthyes, Actinopterygii, Sarcopterygii, Amphibia এবং Retilia শ্রেণির প্রাণীরা শীতলরক্তবিশিষ্ট প্রাণী। এসব শ্রেণির প্রাণীরা শীতল রক্তবিশিষ্ট হলেও দেহের গঠন ও আবাসস্থল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির নিচে বাক্যটি বিশ্লেষণ করা হলো- Chondrichthyes শ্রেণির বৈশিষ্ট্য: ১. আবাসস্থল: এদের সকলেই সামুদ্রিক। ২. দেহের গঠন: দেহ মাকু আকৃতির, অন্ত:কঙ্কাল তরুণাস্থিময়, দেহে অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আঁইশ থাকে, পুচ্ছ পাখনা হেটারোসার্কাল, শ্বসন অঙ্গ ফুলকা, ৫ - ৭ জোড়া ফুলকা রন্দ্র থাকে। কানকো, পটকা বা বায়ুথলি ও ফুসফুস থাকে না, হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট। Actinopterygii শ্রেণির বৈশিষ্ট্য: ১. আবাসস্থল: এরা সামুদ্রিক ও মিঠা পানির মাছ। ২. দেহের গঠন: অন্তঃকঙ্কাল অস্থিময়, সাধারণত সাইক্লয়েড ও টিনয়েড আঁইশ থাকে, পুচ্ছ পাখনা হোমোসার্কাল, শ্বসন অঙ্গে ৪ জোড়া ফুলকা, কানকো, পটকা বা বায়ুথলি বিদ্যমান, হৃৎপিণ্ড ২-প্রকোষ্ঠবিশিষ্ট। Sarcopterygii: ১. আবাসস্থল: অধিকাংশই সামুদ্রিক। ২. দেহের গঠন: অন্ত:কঙ্কাল অস্থিময়, সাধারণত গ্যানয়েড ধরনের আঁইশ থাকে, পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল, শ্বাসন অঙ্গ ফুলকা কানকো দিয়ে আবৃত। হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট। Amphibia: ১. আবাসস্থল: লার্ভা দশায় পানিতে, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বাস করে। ২. দেহের গঠন: দেহত্বক নগ্ন, আঁচিলযুক্ত, ভেজা ও গ্রন্থিময়। লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙ্গুল থাকে, হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট। Reptilia: ১. আবাসস্থল: স্থলচর প্রাণী। ২. দেহের গঠন: ত্বক শুল্ক ও আঁইশযুক্ত এবং গ্রন্থিবিহীন। দুই জোড়া পা, পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, বুকে ভর দিয়ে চলে, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠবিশিষ্ট, শ্বসন অঙ্গ ফুসফুস। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রতিটি শ্রেণির প্রাণী শীতল রক্তবিশিষ্ট হলেও দেহের গঠন ও আবাসস্থলে সম্পূর্ণ ভিন্ন।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।