উদ্দীপকের চিত্র "ক" ও "খ" এর প্রাণীগুলোর মধ্যে শ্রেণীভিত্তিক পার্থক্য গুলো লিখ।
উত্তর: উদ্দীপকের চিত্র "ক" হলো থুট্টি হাঙ্গর এবং "খ" হল ইলিশ মাছ। থুট্টি হাঙ্গর হল কন্ড্রিকথিস শ্রেণির এবং ইলিশ মাছ হল আ্যকটিনোপটেরিজি শ্রেণীর প্রাণী। নিচে এদের পার্থক্য গুলো দেওয়া হল: কন্ড্রিকথিস: ১. দেহ প্ল্যাকয়েড আঁইশ আবৃত। ২. অন্তঃকঙ্কাল তরুণস্থিময়। ৩. মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকার রন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত হয়। ৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের। আ্যকটিনোপটেরিজি: ১. দেহ সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড আঁইশে আবৃত। ২. অন্তঃকঙ্কাল অস্থিময়। ৩. মাথার দুই পাশে একটি করে ফুলকা রন্ধ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত। ৪. পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের চিত্র "ক" ও "খ" এর প্রাণীগুলোর মধ্যে শ্রেণীভিত্তিক পার্থক…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর