সফল উড্ডয়ন অভিযোজনের জন্য চিত্র "গ" শ্রেণীভুক্ত মেরুদন্ডী প্রাণীতে অনেক আঙ্গিক পরিবর্তন সাধিত হয়েছে -বিশ্লেষণ কর?
উত্তর: উদ্দীপকের চিত্র "গ" হলো দোয়েল পাখি। দোয়েল হল কর্ডাটা পর্বের আ্যভিস শ্রেণীর প্রাণী। সফল উড্ডয়ন অভিযোজনের জন্য আ্যভিস শ্রেণীভুক্ত মেরুদন্ডী প্রাণী অনেক আঙ্গিক পরিবর্তন সাধিত হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো: ১. দেহ পালকে আবৃত; গ্রীবা প্রলম্বিত এবং S আকৃতির। ২. উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপথ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে। ৩. চোয়াল দাতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। ৪. অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ ও হালকা, অনেক হাড় একীভূত হয়েছে। ৫. ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে, এমনকি হাড়ের ভেতরেও বায়ুথলী প্রবিষ্ট হয়।৬. শক্তিদায়ক খাদ্যের দ্রুত বিপাকের জন্য রয়েছে কার্যকর পরিপাকতন্ত্র। ৭. হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি আট্রিয়া ও দুটি ভেন্ট্রিকল। ৮. পাখির শরীরে এই প্রথম সমোষ্ণশোনিত বা এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
সফল উড্ডয়ন অভিযোজনের জন্য চিত্র "গ" শ্রেণীভুক্ত মেরুদন্ডী প্রাণীতে…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর