উদ্দীপকের 'ক' শ্রেণির বৈশিষ্ট্য লেখ।
উত্তর: জই উদ্দীপকে উল্লেখিত শ্রেণি-ক হলো Chordata পর্বের Vertebrata উপপর্বের Amphibia শ্রেণির প্রাণী। নিচে Amphibia এর শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. ভূণীয় বা লার্ভা অবস্থায় জলচর এবং ফুলকা দ্বারা শ্বসন সম্পন্ন করে, কিন্তু পরিণত প্রাণী জলচর অথবা স্থলচর। ২. দেহ মস্তক, গ্রীবা, দেহকান্ড ও লেজে বিভক্ত, তবে অনেকক্ষেত্রে গ্রীবা ও লেজ থাকে না। ৩. সাধারণত দুই জোড়া পদ বিদ্যমান; প্রতি পদে 4 ১টি নখরবিহীন আঙ্গুল থাকে; কিছু প্রাণীতে পদ থাকে না। ৪. দেহত্বক নরম, আর্দ্র ও গ্রন্থিযুক্ত; ত্বকে রঙিন পিগমেন্টযুক্ত কোষ বিদ্যমান। ৫. এক্টোথার্মিক প্রাণী অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। ৬. পরিণত প্রাণী ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পাদন করে, তবে ত্বক ও মুখবিবরের প্রাচীর শ্বসনে সহায়তা করে। ৭. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট, এতে সাইনাস ভেনোসাস বিদ্যমান; রেনাল ও হেপাটিক পোর্টালতন্ত্র উন্নত। ৮. একলিঙ্গ প্রাণী, পুরুষে সঙ্গম অঙ্গ অনুপস্থিত, জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'ক' শ্রেণির বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর