উদ্দীপকের 'খ' শ্রেণির প্রাণী 'ক' শ্রেণির প্রাণী অপেক্ষা উন্নত-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শ্রেণি-ক হলো Amphibia শ্রেণির প্রাণী এবং শ্রেণি-খ হলো Mammalia শ্রেণির প্রাণী। উভয় শ্রেণিই Chordata পর্বের Vertebrata উপপর্বের অন্তর্ভুক্ত। শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শেষের দিকে থাকে। তাই শ্রেণিতাত্ত্বিকভাবে Amphibia অপেক্ষা Mammalia উন্নত। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. Amphibia এবং Mammalia উভয় শ্রেণির প্রাণীরই মেরুদণ্ড থাকলেও Mammalia শ্রেণির প্রাণীদের মেরুদণ্ড সবচেয়ে স্থিতিস্থাপক এবং সুগঠিত। ২. Amphibia শ্রেণির প্রাণীদের দেহত্বক গ্রন্থিময় ও আর্দ্র। পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের দেহ লোমাবৃত, যাতে স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থি থাকে; এ বৈশিষ্ট্যও Mammalia এর উন্নত বৈশিষ্ট্য। ৩. Amphibia শ্রেণির প্রাণীদের চোয়ালে কোনো দাঁত নেই, পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। 8. Amphibia শ্রেণির প্রাণী ডিম থেকে বাচ্চা দেয় যা প্রথমে লার্ভা দশায় থাকে, পরবর্তীতে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়। পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মাতৃস্তন্য পান করে। ৫. Mammalia শ্রেণির প্রাণীদের বহিঃকর্ণে পিনা এবং উদর বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা থাকে, যা Amphibia শ্রেণির প্রাণীদের থাকে না। ৬. Amphibia শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট হয়ে থাকে। উপরের বর্ণনার আলোকে বলা যায়, Mammalia শ্রেণির প্রাণীদের সবগুলো অঙ্গ Amphibia শ্রেণির প্রাণীদের থেকে সুগঠিত। তাই Mammalia শ্রেণির প্রাণী Amphibia শ্রেণির প্রাণী থেকে অধিকতর উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'খ' শ্রেণির প্রাণী 'ক' শ্রেণির প্রাণী অপেক্ষা উন্নত-ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর