উদ্দীপকের 'X [গণিত] নমুনাটির পর্বগত শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'X [গণিত] নমুনাটি হলো অক্টোপাস যা Mollusca পর্বের অন্তর্ভুক্ত। Mollusca পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো- ১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ২. দেহ নরম ও অখণ্ডায়িত। ৩. দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত। ৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত। ৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে। ৬. ফুলকা বা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে। ৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। ৮. মলাস্কাজাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গবিশিষ্ট এবং ডিম পাড়ে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'X নমুনাটির পর্বগত শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর