উদ্দীপকের Z প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের Z প্রক্রিয়াটি দ্বারা অবাত শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়কে নির্দেশ করা হয়েছে। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ (C6H12O6) বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে ২ অণু পাইরুভিক অ্যাসিডে (CH3-CO-COOH) পরিণত হয়। এ প্রক্রিয়ার ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে নিম্নরূপ- i. গ্লুকোজ, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ-৬- ফসফেট-এ পরিণত হয়। এ বিক্রিয়ায় হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয় এবং একটি ADP সৃষ্টি হয়। বিক্রিয়াটি একমুখী। ii. গ্লুকোজ-৬-ফসফেট, ফ্রুক্টোজ - ৬ - ফসফেট-এ রূপান্তরিত হয়। এ বিক্রিয়ায় ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম ক্রিয়াশীল হয়। বিক্রিয়াটি দ্বিমুখী ৷ iii. ফ্রুক্টোজ-৬-ফসফেট, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ-১, ৬-বিসফসফেট-এ পরিণত হয়। এ বিক্রিয়ায় ফসফো ফ্রুক্টোকাইনজ এনজাইম ক্রিয়াশীল হয় এবং একটি ADP সৃষ্টি হয়। বিক্রিয়াটি একমুখী। iv. ফ্রুক্টোজ-১, ৬-বিসফসফেট (৬ কার্বনবিশিষ্ট) ভেঙে এক অণু ৩- ফসফোগ্লিসার্যালডিহাইড (৩ কার্বনবিশিষ্ট) এবং এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট (৩ কার্বনবিশিষ্ট) সৃষ্টি হয়। । এ বিক্রিয়ায় অ্যালডোলেজ এনজাইম ক্রিয়াশীল হয়। আইসোমারেজ এনজাইমের কার্যকারিতায় এরা একটি অন্যটিতে পরিবর্তিত হতে পারে। উভয় বিক্রিয়া দ্বিমুখী। v. ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড এক অণু অজৈব ফসফেট গ্রহণ করে ১,৩-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এ বিক্রিয়ায় ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম ক্রিয়াশীল হয়, অজৈব ফসফেট ও NAD অংশ গ্রহণ করে এবং NADH + H [গণিত] (NADH2) সৃষ্টি হয় । বিক্রিয়াটি দ্বিমুখী । vi. ১,৩-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফেট হারিয়ে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় ৷ ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয় এবং ADP হতে একটি ATP তৈরি হয়। বিক্রিয়াটি দ্বিমুখী। vii. ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড,অ্যাসিড, ফসফোগ্লিসারো মিউটেজ এনজাইমের কার্যকারিতায় ২-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। বিক্রিয়াটি দ্বিমুখী। viii. ২-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ইনোলেজ এনজাইমের কার্যকারিতায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড-এ পরিণত হয়। বিক্রিয়াটি দ্বিমুখী। পরবর্তীতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের Z প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর