উদ্দীপকের P এর উৎপাদন, Y প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে P এবং Y দ্বারা যথাক্রমে ATP এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ETS-কে বোঝানো হয়েছে। ATP-এর উৎপাদন ইলেকট্রন প্রবাহতন্ত্রের সাথে গভীরভাবে সম্পর্কিত। নিচে তা বিশ্লেষণ করা হলো- সবাত শ্বসনে চারটি ধারাবাহিক ধাপ অতিক্রমণের মাধ্যমে ATP তৈরি হয়। এই ATP উৎপাদনে শ্বসনের শেষ ধাপ তথা ইলেকট্রন প্রবাহতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের প্রথম তিনটি ধাপ- i. গ্লাইকোলাইসিস, ii. পাইরুভিক এসিড সক্রিয়করণ ও iii. ক্রেবস চক্র। এই তিনটি ধাপে অধিকাংশ ক্ষেত্রেই NADH2 ও FADH2 তৈরি হয় যা জীবের ব্যবহারযোগ্য শক্তি হয়। তবে এর মধ্যে অধিকাংশ শক্তি জমা থাকে। সবাত শ্বসনের শেষ ধাপে অর্থাৎ ইলেকট্রন প্রবাহতন্ত্রে কো- এনজাইমগুলো মুক্ত O2 এর সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। এখানে উচ্চ শক্তির এ যৌগগুলো হতে ইলেকট্রন বিভিন্ন বাহক বিশেষ করে সাইটোক্রোম বাহকের মাধ্যমে O 2-এর দিকে স্থানান্তরিত হয়। এ সময় যে শক্তি হারায় তা ব্যবহার করে ADP ও অজৈব ফসফেট ( [গণিত] ) মিলিত হয়ে ATP উৎপাদন করে। ইলেকট্রন প্রবাহতন্ত্রে O 2-এর উপস্থিতিতে ATP উৎপাদনের এ প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে । পরিশেষে বলা যায়, ATP (P) এর উৎপাদন সবাত শ্বসনের শেষ ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্রের সাথে গভীরভাবে সম্পর্কিত ।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের P এর উৎপাদন, Y প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, বিশ্লেষণ করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর