'অ' এবং 'আ' এর অবস্থান এর ভিত্তিতে 'ক' এর শ্রেণিবিন্যাস দেখাও৷
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা যে বিশেষ ধরনের টিস্যুগুচ্ছকে নির্দেশ করা হয়েছে সেটি হলো ভাস্কুলার বান্ডল । এই টিস্যুগুচ্ছ দুই ধরনের স্থায়ী টিস্যু 'অ' এবং 'আ' অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত হয়। জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। নিচে এর শ্রেণিবিন্যাস দেখানো হলো- i. সংযুক্ত ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধের উপর একই সঙ্গে অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এটি আবার দুই প্রকার- ক. সমপার্শ্বীয় খ. সমদ্বিপার্শ্বীয়। ক. সমপার্শ্বীয়: একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থান করে এবং ফ্লোয়েম বাইরের দিকে এবং জাইলেম ভেতরের দিকে বিন্যস্ত থাকে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। খ. সমদ্বিপার্শ্বীয়: যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- "দ্বিবীজপত্রী উদ্ভিদের (লাউ, কুমড়া ইত্যাদি) কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। ii. অরীয় ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুগুচ্ছ পৃথকভাবে এবং পর্যায়ক্রমে অক্ষীয় ব্যাসার্ধে বিন্যস্ত থাকে, তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- সপুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। iii. কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম অথবা ফ্লোয়েমের যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখে তাকে কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- 'টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদে এ ভাস্কুলার বান্ডল বেশি দেখা যায়
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
'অ' এবং 'আ' এর অবস্থান এর ভিত্তিতে 'ক' এর শ্রেণিবিন্যাস দেখাও৷
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর