উদ্দীপকের নির্দেশিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়া দ্বারা ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত জিন একটি সাধারণ তুলা গাছে যোগ করার মাধ্যমে নতুন প্রকরণের 'Bt-Cotton [গণিত] তুলা গাছ সৃষ্টি হয়েছে। এটি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ও টিস্যু কালচার প্রযুক্তির সমন্বয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে নির্দেশ করছে। নিচে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- Bt-Cotton উদ্ভিদ সৃষ্টির জন্য প্রথমে Bacillus thuringiensis নামক মৃত্তিকাবাসী ব্যাকটেরিয়ার ক্রোমোসোম থেকে Cry 1 Ac জিন তথা প্লাসমিড DNA কে আলাদা করে নিতে হয়। এরপর বাহক তুলা গাছ থেকে কাঙ্ক্ষিত DNA সংগ্রহ করে এটিকে এবং প্লাসমিড DNA কে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে নির্দিষ্ট স্থানে কেটে নিতে হয়। এরপর প্লাসমিডের কাটা অংশে বাহক জিনের কাটা অংশ প্রবেশ করিয়ে লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়। এবার এই রিকম্বিনেন্ট প্লাসমিড DNA-কে বাহক উদ্ভিদ কোষের ক্রোমোসোমে স্থানান্তর করা হয়। এর ফলে বাহক তুলা উদ্ভিদের ক্রোমোসোমে কাঙ্ক্ষিত DNA তৈরি হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর টিস্যু কালচারের মাধ্যমে তুলা উদ্ভিদের কোষের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তীতে এই কোষগুলো থেকে চারা সৃষ্টির মাধ্যমে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক Bt-Cotton উদ্ভিদ সৃষ্টি হয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের নির্দেশিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর