কৃষিক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বা জিন প্রকৌশল প্রযুক্তি। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কৃষিক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করা হলো- রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা উদ্ভাবন করে চলেছে অনেক উন্নত জাতের ফসলী উদ্ভিদ। পোকামাকড় ও ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবনে জিন প্রকৌশল প্রযুক্তির ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে পোকামাকড় প্রতিরোধী জিন যেমন- Bt নামক ব্যাকটেরিয়ার জিন ফসলী উদ্ভিদ কোষে স্থানান্তরের পর উক্ত কোষ থেকে টিস্যু কালচারের মাধ্যমে পোকামাকড় প্রতিরোধী ফসলী জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন- Bt ভুট্টা, Bt তুলা, Bt বেগুন ইত্যাদি উল্লেখযোগ্য। এ সকল ফসল লেপিডোপটেরা এবং কলিওপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। ঠিক একইভাবে জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে সঠিকভাবে ভাইরাস কোট প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। যেমন-টমেটোর মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস (TMV) এবং পেঁপের রিংস্পট ভাইরাস (PRSV) প্রতিরোধী জাত ইতোমধ্যে উদ্ভাবিত হয়েছে। এছাড়া জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে অধিক ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। পাশাপাশি খাদ্যের পুষ্টিমান উন্নয়নেও এ প্রযুক্তি বিশেষ অবদান রাখছে। যেমন- সুপার রাইস । সুতরাং উপরিউক্ত বিশ্লেষণমূলক আলোচনা থেকে বোঝা যায়, কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA বা জিন প্রকৌশল প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
কৃষিক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর