উদ্দীপকে উল্লিখিত অপ্রতিসম প্রাণীটির পর্বগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অপ্রতিসম প্রাণীটির পর্বটি হলো Mollusca । নিচে Mollusca পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- i. এদের দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত। ii. এদের দেহ ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে খোলক গঠিত হয়। খোলকের ভেতরেই এরা অবস্থান করে। iii. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিলে পরিণত হয়েছে। iv. পৌষ্টিকনালি প্যাঁচানো। v. ফুলকা অথবা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়। vi. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। vii. পৃষ্ঠদেশে হৃদযন্ত্র অবস্থান করে। রক্তনালি ও হিমোসিল উভয়ই উপস্থিত। viii. এরা ভিন্ন লিঙ্গবিশিষ্ট ও ডিম পাড়ে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অপ্রতিসম প্রাণীটির পর্বগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর