উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলোর মধ্যে দুটি প্রাণী একই পর্বের হলেও শ্রেণিগতভাবে ভিন্ন-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রাণীগুলো হলো শামুক, হাঙ্গর ও লাংফিশ। এদের মধ্যে হাঙ্গর ও লাংফিশ কর্ডাটা পর্বের প্রাণী । হাঙ্গর ও লাংফিশের পর্ব এক হলেও শ্রেণি ভিন্ন। এর কারণ হলো প্রাণী দুটির মধ্যকার বৈশিষ্ট্যের বৈসাদৃশ্য। আমরা জানি, জীবজগতের শ্রেণিবিন্যাস সাধারণত ক্রমান্বয়ে অনুন্নত থেকে উন্নত জীবের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে প্রাণীর শ্রেনিবিন্যাস করা হয়ে থাকে। এসময় শ্রেনিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের প্রথম দিকে থাকে এবং উন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের শেষের দিকে থাকে। উদ্দীপকের হাঙ্গর ও লাংফিশ কর্ডাটা পর্বের প্রাণী হলেও হাঙ্গর কন্ড্রিকথিস শ্রেণির এবং লাংফিশ সার্কোপটেরিজি শ্রেণির অন্তর্ভুক্ত। হাঙ্গরের বৈশিষ্ট্য অনুযায়ী এর অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, মেরুদণ্ডে ক্ষয়িত নটোকর্ড থাকে । দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আঁইশে আবৃত থাকে। এদের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের। এরা সাধারণত একলিঙ্গিক, অন্তঃনিষেক ঘটায় এবং এদের প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়। অপরদিকে, লাংফিশের দেহে এন্ডোকড্রাল উৎস সম্পন্ন অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল রয়েছে। এদের দেহ গ্যানয়েড ধরনের আঁইশে আবৃত এবং লেজ ডাইফিসার্কাল ধরনের। এদের চোয়ালে প্রকৃত এনামেল আবৃত দাঁত বিদ্যমান। এরা একলিঙ্গিক প্রাণী এবং এদের বহিঃনিষেক বা অন্তঃনিষেক ঘটে । উপরিউক্ত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী হাঙ্গর ও লাংফিশ একই পর্বের হলেও শ্রেণিগতভাবে ভিন্ন।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলোর মধ্যে দুটি প্রাণী একই পর্বের হলেও শ্র…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর