শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত A, B ও C চিহ্নিত প্রাণীগুলো কী ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের A, B, C প্রাণীগুলো হলো যথাক্রমে হাইড্রা, গোলকৃমি ও তারামাছ। এরা ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রতিসাম্যতা হলো প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকৃতিবিশিষ্ট অংশের অবস্থান। প্রাণীগুলোর মধ্যে হাইড্রা অরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুই এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়। অন্যদিকে, গোলকৃমি দ্বি- পার্শ্বীয় প্রতিসম অর্থাৎ কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর ডানে-বামে দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। আবার, তারামাছ পঞ্চঅরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে পাঁচটি সদৃশ অর্ধাংশে ভাগ করা যায়।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত A, B ও C চিহ্নিত প্রাণীগুলো কী ধরনের প্রতিসাম্যতা…

উদ্দীপক

নিচের চিত্রগুলো দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024

উত্তর

টটোনিম হলো জীবের এক ধরণের নামকরণ যেখানে Genus নাম ও Species নাম উভয়ের Spelling একইরকম যেমন: ভারতীয় কোবরার বৈজ্ঞানিক নাম Naja naja হয়ে থাকে।

উত্তর

জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি নামের তিনটি পদ ব্যবহার করে জীবের যে নামকরণ করা হয় তাই ত্রিপদ নামকরণ।

উত্তর

উদ্দীপকের A, B, C প্রাণীগুলো হলো যথাক্রমে হাইড্রা, গোলকৃমি ও তারামাছ। এরা ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রতিসাম্যতা হলো প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকৃতিবিশিষ্ট অংশের অবস্থান। প্রাণীগুলোর মধ্যে হাইড্রা অরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুই এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়। অন্যদিকে, গোলকৃমি দ্বি- পার্শ্বীয় প্রতিসম অর্থাৎ কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর ডানে-বামে দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। আবার, তারামাছ পঞ্চঅরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে পাঁচটি সদৃশ অর্ধাংশে ভাগ করা যায়।

উত্তর

উদ্দীপকের A, B, C. প্রাণী তিনটি হলো যথাক্রমে হাইড্রা, গোলকৃমি ও তারামাছ। সিলোমিক গঠনের ভিত্তিতে এরা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলে। হাইড্রার দেহে কোনো সিলোম থাকে না। এদের ভ্রূণীয় বিকাশের সময় দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকাস্থান মেসোডার্ম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। তাই এরা অ্যাসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অন্যদিকে, গোলকৃমির ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। তাই এরা স্যুডোসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আবার, তারামাছ, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী । এদের মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ভূত হয় এবং পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। তাই এরা ইউসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।