উদ্দীপকে উল্লিখিত A, B ও C এর প্রাণীগুলো কি একই ধরণের সিলোমিক গঠনের গোষ্ঠীভুক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A, B, C. প্রাণী তিনটি হলো যথাক্রমে হাইড্রা, গোলকৃমি ও তারামাছ। সিলোমিক গঠনের ভিত্তিতে এরা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলে। হাইড্রার দেহে কোনো সিলোম থাকে না। এদের ভ্রূণীয় বিকাশের সময় দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকাস্থান মেসোডার্ম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। তাই এরা অ্যাসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অন্যদিকে, গোলকৃমির ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। তাই এরা স্যুডোসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আবার, তারামাছ, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী । এদের মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ভূত হয় এবং পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। তাই এরা ইউসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A, B ও C এর প্রাণীগুলো কি একই ধরণের সিলোমিক গঠনের…
উদ্দীপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর