চিত্র ঘ প্রাণীটির অযৌন প্রজনন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র ঘ-এর প্রাণীটি হলো Hydra। Hydra-র অযৌন প্রজনন নিচে বিশ্লেষণ করা হলো- Hydra-এর অযৌন প্রজনন দুভাবে সম্পন্ন করে। যথা- ১. মুকুলোদগম: এটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। দেহের মধ্যাংশ বা নিম্নাংশের কোনো স্থানের এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি করে, যা ক্রমশ বড় হয়ে ফাঁপা ও নলাকার মুকুলে পরিণত হয়। উক্ত মুকুল মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একসময় মাতৃহাইড্রার সাথে এর সংযোগস্থলে খাঁজ সৃষ্টি হয়। খাঁজটি গভীর হলে এটি মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হাইড্রা রূপে জীবনযাপন করে। ২. বিভাজন: বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া নয় কারণ এটি দৈবাৎ সংঘটিত হয়। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ তড়িৎগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টির মাধ্যমে দেহের বিভিন্ন অংশ গঠন করে অপত্য হাইড্রার বিকাশ ঘটায়। হাইড্রার দেহ লম্বালম্বি ও অনুপ্রস্থভাবে দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে ইন্টারস্টিয়াল কোষের ভূমিকায় ততটি নতুন হাইড্রা জন্ম নেয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
চিত্র ঘ প্রাণীটির অযৌন প্রজনন বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর