উদ্দীপকের আলোকে C-এর শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের C হলো অ্যাম্ফিবিয়া শ্রেণিভুক্ত প্রাণী। কারণ এই শ্রেণির প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় স্থলজ কিন্তু পানিতে ডিমের পরিস্ফুটন ঘটায়। নিচে অ্যাম্ফিবিয়া শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য দেওয়া হলো- ১. গ্রন্থিময় ত্বকবিশিষ্ট, এক্টোথার্মিক চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী। ২. লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। ৩. ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনেও সাহায্য করে। ৪. অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে পাঁচটি করে নখরবিহীন আঙ্গুল থাকে। ৫. লার্ভা দশায় ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুস, ত্বক ও মুখবিবরীয় মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটে। ৬. হৃৎপিণ্ডে তিন প্রকোষ্ঠবিশিষ্ট দুটি অ্যাট্রিয়া (অলিন্দ) এবং একটি ভেন্ট্রিকল (নিলয়), রেনাল ও হেপাটিক পোর্টালতন্ত্র উন্নত। ৭. একলিঙ্গ প্রাণী, জননকালে বহিঃনিষেক ঘটে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের আলোকে C-এর শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর