উদ্দীপকের A ও B-এর অন্তর্ভুক্ত প্রাণীগুলোর মধ্যে কোনটি কেন উন্নত তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A ও B প্রাণী দুটি যথাক্রমে কন্ড্রিকথিস ও অ্যাকটিনোপটেরিজি শ্রেণির মাছ। কন্ড্রিকথিস শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যাবে এদের অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময় ও মেরুদণ্ডে ক্ষয়িত নটোকর্ড থাকে। এদের মুখছিদ্র ও নাসারন্ধ্র মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত এবং পরিপাকতন্ত্রে "J" আকৃতির পাকস্থলি থাকে। এদের কোনো বায়ুথলি থাকে না। এরা একলিঙ্গিক, অন্তঃনিষেক ঘটে এবং প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায় ৷ অপরদিকে অ্যাকটিনোপটেরিজি শ্রেণির মাছের ত্বক গ্রন্থিময়। এদের চারজোড়া ফুলকা দিয়ে শ্বসন অবস্থা গঠিত। এদের বায়ুথলি থাকে যা দেহকে পানিতে ভাসতে সাহায্য করে। এদের অন্ত:কঙ্কাল এন্ডোকড্রাল উৎস সম্পন্ন অস্থিনির্মিত। এরা একলিঙ্গিক, বহিঃনিষেক ঘটে। এদের পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ । জীবজগতের শ্রেণিবিন্যাস সাধারণত ক্রমান্বয়ে অনুন্নত থেকে উন্নত জীবের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য-বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে প্রাণীর শ্রেণিবিন্যাস করা হয়। এসময় শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের শেষের দিকে থাকে। অ্যাকটিনোপটেরিজি শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্যগুলো কন্ড্রিকথিস শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্য অপেক্ষা উন্নত হওয়ায় শ্রেণিবিনাস অ্যাকটিনোপটেরিজি শ্রেণিকে কন্ড্রিকথিস শ্রেণির পরে স্থান দেওয়া হয়। অপেক্ষাকৃত উন্নত বৈশিষ্ট্যের ধারক হওয়ায় উদ্দীপকের A এর অন্তর্ভুক্ত প্রাণী অপেক্ষা B এর অন্তর্ভুক্ত প্রাণী অধিক উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের A ও B-এর অন্তর্ভুক্ত প্রাণীগুলোর মধ্যে কোনটি কেন উন্নত তা…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর