শেয়ারFacebookWhatsApp

Z উদ্দীপকটির গঠন ও কাজ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের Z হলো ৪ প্রকার নেমাটোসিস। যাদের মধ্যে A হলো স্টিনোটিল, B হলো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, C হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এবং D হলো ভলভেন্ট। নিচে এই চার প্রকার নেমাটোসিস্টের গঠন ও কাজ বিশ্লেষণ করা হলো- ১. স্টিনোটিল : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই সর্ববৃহৎ এবং জটিল ধরনের। এদেরকে আদর্শ নেমাটোসিস্ট হিসেবে ধরা হয়। এদের থলিটি নাশপাতি আকৃতির। এর ভিতরে আমিষ ও ফেনলে সমৃদ্ধ হিপনোটক্সিন (Hypnotoxin) নামক বিষাক্ত তরল থাকে। এদের সূত্রক লম্বা, ফাঁপা এবং এর প্রান্তভাগ খোলা। সূত্রকের গোড়ায় স্ফীত অংশকে বাট (Butt) বলে। এদের প্রশস্ত বাটে তিনটি বড় তীক্ষ্ণ কাঁটা (Barb) এবং তিন সারি সর্পিলাকারে সজ্জিত বার্বিউল থাকে। কাজ : শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অজ্ঞান ও অবশ করে। ২. ভলভেন্ট : এ ধরনের নেমাটোসিস্ট অপেক্ষাকৃত ছোট ও নাশপাতি আকৃতির। এদের বাটে কোন ধরনের বার্ব ও বার্বিউল থাকে না । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং শীর্ষপ্রান্ত বদ্ধ। এদের ক্যাপসুলের ভিতরে সূত্রকটি একটিমাত্র প্যাঁচে অবস্থান করে । কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করে। কাজ : এটি শিকার কিংবা বস্তুকে আঁকড়ে ধরতে ব্যবহৃত হয়। ৩. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট : এগুলো ছোট, লম্বাকৃতির বা ডিম্বাকৃতির এদের সূত্রক চাবুকের ন্যায় লম্বা, সর্পিলাকারে সজ্জিত এবং সূত্রকের গায়ে ছোট ছোট কাঁটা থাকে। এগুলোর বাট সুগঠিত নয় এবং সূত্রকের শীর্ষপ্রান্ত খোলা। কাজ : এগুলো আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকার আটকাতে সাহায্য করে। ৪. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট : এগুলো ক্ষুদ্রতম, ডিম্বাকৃতির বা লম্বাকৃতির। এদের সূত্রক লম্বা, কাঁটাবিহীন এবং শীর্ষপ্রান্ত উন্মুক্ত। এগুলোর বাট সুগঠিত নয়। কাজ : এগুলোও এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

Z উদ্দীপকটির গঠন ও কাজ বিশ্লেষণ কর।

উদ্দীপক

নিচের উদ্দীপকগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয় কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে তখন ঐ ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে।

উত্তর

পুরুষ মানুষের পেলভিক গার্ডেলের চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো-

উত্তর

উদ্দীপক V হলো একটি সিংহ যা Chordata পর্বের প্রাণী। নিচে কর্ডাটা পর্বের ৩টি উপপর্বের নাম, ২টি করে বৈশিষ্ট্য ও ১টি করে উদাহরণ বৈজ্ঞানিক নামসহ দেওয়া হলো- ১. উপপর্ব : Urochordata (ইউরোকর্ডাটা) বৈশিষ্ট্য : ১. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। ২.উভলিঙ্গ জীবনচক্রে ট্রাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান। উদাহরণ : Ascidia বৈজ্ঞানিক নাম : (Ascidia mentula) ২. উপপর্ব : Cephalochordata (সেফালোকর্ডাটা) বৈশিষ্ট্য : ১. এদের সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে। ২. গলবিলে ফুলকারন্ধ্র থাকে। উদাহরণ : অ্যাম্ফিঅক্সাস বৈজ্ঞানিক নাম : (Branchiostoma lanceolatum) ৩. উপপর্ব : Vertebrata (ভার্টিব্রাটা) বৈশিষ্ট্য : ১. নটোকর্ড অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকাবিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। ২. পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। উদাহরণ : সিংহ বৈজ্ঞানিক নাম : (Panthera leo)

উত্তর

উদ্দীপকের Z হলো ৪ প্রকার নেমাটোসিস। যাদের মধ্যে A হলো স্টিনোটিল, B হলো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, C হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এবং D হলো ভলভেন্ট। নিচে এই চার প্রকার নেমাটোসিস্টের গঠন ও কাজ বিশ্লেষণ করা হলো- ১. স্টিনোটিল : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই সর্ববৃহৎ এবং জটিল ধরনের। এদেরকে আদর্শ নেমাটোসিস্ট হিসেবে ধরা হয়। এদের থলিটি নাশপাতি আকৃতির। এর ভিতরে আমিষ ও ফেনলে সমৃদ্ধ হিপনোটক্সিন (Hypnotoxin) নামক বিষাক্ত তরল থাকে। এদের সূত্রক লম্বা, ফাঁপা এবং এর প্রান্তভাগ খোলা। সূত্রকের গোড়ায় স্ফীত অংশকে বাট (Butt) বলে। এদের প্রশস্ত বাটে তিনটি বড় তীক্ষ্ণ কাঁটা (Barb) এবং তিন সারি সর্পিলাকারে সজ্জিত বার্বিউল থাকে। কাজ : শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অজ্ঞান ও অবশ করে। ২. ভলভেন্ট : এ ধরনের নেমাটোসিস্ট অপেক্ষাকৃত ছোট ও নাশপাতি আকৃতির। এদের বাটে কোন ধরনের বার্ব ও বার্বিউল থাকে না । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং শীর্ষপ্রান্ত বদ্ধ। এদের ক্যাপসুলের ভিতরে সূত্রকটি একটিমাত্র প্যাঁচে অবস্থান করে । কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করে। কাজ : এটি শিকার কিংবা বস্তুকে আঁকড়ে ধরতে ব্যবহৃত হয়। ৩. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট : এগুলো ছোট, লম্বাকৃতির বা ডিম্বাকৃতির এদের সূত্রক চাবুকের ন্যায় লম্বা, সর্পিলাকারে সজ্জিত এবং সূত্রকের গায়ে ছোট ছোট কাঁটা থাকে। এগুলোর বাট সুগঠিত নয় এবং সূত্রকের শীর্ষপ্রান্ত খোলা। কাজ : এগুলো আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকার আটকাতে সাহায্য করে। ৪. স্টেরিওলিন গ্লুটিন্যান্ট : এগুলো ক্ষুদ্রতম, ডিম্বাকৃতির বা লম্বাকৃতির। এদের সূত্রক লম্বা, কাঁটাবিহীন এবং শীর্ষপ্রান্ত উন্মুক্ত। এগুলোর বাট সুগঠিত নয়। কাজ : এগুলোও এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।