উদ্দীপকের 'P [গণিত] প্রাণীটিকে মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে মাছ নয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের “P” প্রাণীটি হলো তারামাছ। তারামাছকে মাছ নামে জানলেও এটি প্রকৃতপক্ষে মাছ নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- ১. মাছ মেরুদণ্ডী প্রাণী হলেও তারামাছ অমেরূদণ্ডী। ২. মাছ কঠিন অস্থিনির্মিত অন্তঃকঙকালবিশিষ্ট প্রাণী। কিন্তু তারামাছ বহিঃকঙ্কালযুক্ত। ৩. মাছের দেহ সাইক্লয়েড বা টিনয়েড আইশ দ্বারা আবৃত থাকে। কিন্তু তারামাছের দেহে এ ধরনের কোনো আঁইশ থাকে না । এদের ত্বক থাকে কন্টকময় ৷ ৪. মাছের শ্বসন অঙ্গে চার জোড়া ফুলকা থাকলেও তারামাছের তা নেই। তারামাছের শ্বসন ও চলনক্রিয়া সম্পন্ন করার জন্য বৈশিষ্ট্যমণ্ডিত পানি সংবহনতন্ত্র থাকে৷ ৫. মাছের বায়ুথলি বা পটকা নামক বিশেষ শ্বসন অঙ্গ থাকে. যা মাছকে ভেসে থাকতে সহায়তা করে। তারামাছের এ ধরনের কোনো শ্বসন অঙ্গ থাকে না। ৬. মাছের দেহ লম্বা অস্থিময় পাখনারশ্মি যুক্ত এবং পুচ্ছ-পাখনা হোমোসার্কাল ধরনের ৷ তারামাছের এ ধরনের কোনো পাখনা থাকে না। উপরের বর্ণনার আলোকে বলা যায়, তারামাছের বৈশিষ্ট মাছের বৈশিষ্টা থেকে সম্পূর্ণ আলাদা ৷ এ কারণে তারামাছ প্রকৃতপক্ষে মাছ নয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'P প্রাণীটিকে মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে মাছ নয়- ব্যাখ্…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর