উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় চার্টের ১-৪নং শ্রেণির প্রতিটির দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় চার্টে Gnathostomata অধিশ্রেণির সাতটি শ্রেণির নামসহ উদাহরণ আছে। Gnathostomata অধিশ্রেণির ১-৪ নং শ্রেণির প্রতিটির দুইটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ নিচে দেওয়া হলো- Chondrichthyes এর বৈশিষ্ট্য: ১. তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কালবিশিষ্ট প্রাণী। ২. আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আইশ দ্বারা দেহ আবৃত। উদাহরণ : হাতুড়ি হাঙ্গর। Actinopterygii এর বৈশিষ্ট্য: ১. কঠিন অস্থি নির্মিত অন্তঃকঙ্কালবিশিষ্ট প্রাণী । ২. সাইক্লয়েড বা টিনয়েড আইশ দ্বারা দেহ আবৃত। উদাহরণ : ইলিশ Sarcopterygii এর বৈশিষ্ট্য: ১. কঠিন অস্থি নির্মিত অন্তঃকঙ্কালবিশিষ্ট প্রাণী। ২. এদের ত্বক ডার্মাল আইশবিশিষ্ট যা এপিডার্মিস দ্বারা আবৃত। উদাহরণ : অস্ট্রেলিয়ান লাংশিফ Amphibia এর বৈশিষ্ট্য: ১. এ শ্রেণিভুক্ত প্রাণীরা লার্ভা দশায় ফুলকা ও পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন সম্পন্ন করে। ২. দেহত্বক নগ্ন, সিক্ত ও গ্রন্থিময়, এক্টোথার্মিক। উদাহরণ : কুনোব্যাঙ
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় চার্টের ১-৪নং শ্রেণির প্রতিটির দুটি বৈশিষ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর