'A [গণিত] - এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো নিরেট নটোকর্ড ৷ নটোকর্ডের ওপর ভিত্তি করে Chordata পর্বকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। যথা- ১. Urochordata ২. Cephalochordata ও ৩. Vertebrata । নিচে এ উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হলো- Urochordata উপপর্বের বৈশিষ্ট্য: ১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড থাকে। ২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। ৩. পরিণত প্রাণী নিশ্চল: নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাতারু। ৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীর-এ অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে । ৫. উভলিঙ্গ জীবনচকে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান৷ Cephalochordata উপপর্বের বৈশিষ্ট্য: ১. এদের লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত ৷ ২. এদের সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে। ৩. গলবিলে ফুলকারন্ধ থাকে৷ Vertebrata উপপর্বের বৈশিষ্ট্য: ১. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ২. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জ্র সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুন্নাকাণ্ডে পরিণত হয়। কঙ্কাল সম্মূখপ্রান্তে পরিবর্তিত হয়ে করোটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে । ৩. মাছ ও আ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্ধ থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়৷
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
'A - এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর