উদ্দীপকে উল্লেখিত প্রথম ধরণের কোষের বিশিষ্ট পর্বের উদাহরণসহ বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রথম ধরণের কোষ অর্থাৎ শিখাকোষের পর্বের উদাহরণসহ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো: ১. টিস্যু অঙ্গ মাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী; দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ-অঙ্কীয়ভাবে চাপা। ২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস (ciliated epidermis) অথবা কিউটিকল (cuticle)-এ আবৃত। ৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট (সিলোমবিহীন) । ৪. একমাত্র পরিপাকনালি ছাড়া অন্তঃস্থ আর কোন গহ্বর নেই । ৫. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parenchyma) নামক যোজক টিস্যু বা মেসেনকাইম (mesenchyme)-এ পূর্ণ থাকে ৬. পোষকদেহে সংযুক্তির জন্য অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক (sucker) বা (হুক (hook) অথবা উভয়ই উপস্থিত; কিছু প্রাণীতে খন্ডক সদৃশ্য গঠন প্রোটিড (prodlotids) থাকে। ৭. পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্রবিহীন এবং শাখান্বিত। ৮. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত; রেচনতন্ত্র শাখা-প্রশাখাযুক্ত রেচননালি ও শিখা কোষ (flame cell) নিয়ে গঠিত। ৯. অধিকাংশ পরজীবী । অনেক সদস্য সরাসরি দেহতলের সাহায্যে পুষ্টি গ্রহণ করে । কিছুসংখ্যক মুক্তজীবী। ১০. এ পর্বের প্রাণীরা উভলিঙ্গ; নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের। ১১. চ্যাপ্টা কৃমির জীবনচক্রে অনেক ধরনের লার্ভা দশা থাকে; যেমন-রেডিয়া, সারকারিয়া, স্পোরোসিস্ট। উদাহরণ: i. Taenia solium (শূকরের ফিতাকৃমি) ii. Fasciola hepatica (যকৃতকৃমি) iii. Schistosoma mansoni (মানুষের রক্তকৃমি)
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রথম ধরণের কোষের বিশিষ্ট পর্বের উদাহরণসহ বৈশিষ্ট…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
