উদ্দীপকের প্রাণী দুটি একই ধরনের নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রাণী দুটি হলো যথাক্রমে হাঙ্গর এবং ইলিশ মাছ। উভয়েই জলজ প্রাণী হলেও একই ধরনের নয়। নিচে এর কারন ব্যাখ্যা করা হলো: ১. হাঙ্গর Chondricthyes শ্রেণির অন্তর্ভুক্ত। ২. হাঙ্গরের দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আঁইশে আবৃত। অন্যদিকে ইলিশ মাছের ত্বক গ্রন্থিময় এবং সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁইশে আবৃত। ৩. হাঙ্গরের অন্তঃকঙ্কাল তরুনাস্থিময়। অন্যদিকে ইলিশের অন্তঃকঙ্কাল অস্থিময়। ৪. হাঙ্গরের ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র থাকে এবং ফুলকারন্ধ্র দেহের বাইরে উন্মুক্ত। অন্যদিকে ইলিশ মাছের মাথার দু'পাশে একটি করে ফুলকারন্ধ্র থাকে এবং কানকো দিয়ে ফুলকা রন্ধ্র আবৃত থাকে। ৫. হাঙ্গরের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। অন্যদিকে ইলিশের পুচ্ছ পাখনা হোমোসার্কাল বা ডাইফিসার্কাল। উপরের বর্ণনার আলোকে বলা যায়, হাঙ্গর ও ইলিশ মাছ একই ধরনের নয়। এদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের প্রাণী দুটি একই ধরনের নয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর