উদ্দীপকের R প্রাণীটি Q অপেক্ষা উন্নত- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের R প্রাণীটি হলো রুই মাছ যা Q প্রাণী অর্থাৎ গোলকৃমি অপেক্ষা উন্নত। রুই মাছ কর্ডাটা পর্বভুক্ত প্রাণী। এদের জীবনের একটি সময়ে স্থিতিস্থাপক ও দন্ডাকার নটোকর্ড এবং পৃষ্ঠীয় ফাপা স্নায়ুরজ্জু থাকে। নটোকর্ড পরবর্তীতে মেরুদন্ডে পরিবর্তন হয়। এবং গোলকৃমি নেমাটোডা পর্বভুক্ত অঙ্গ তন্ত্র গঠন মাত্রার অনুন্নত প্রাণী। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের মেরুদন্ডী প্রাণী ও বলা হয়। এদের একটি সুগঠিত স্নায়ুরজ্জু রয়েছে। এদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ এবং বদ্ধ রক্তসংবহনতন্ত্র রয়েছ। এদের হৃদপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে । পূর্ণাঙ্গ করডেটের দেহগঠন জটিল। রুই মাছ একটি মেরুদন্ড যুক্ত উন্নত কর্ডেট। অন্যদিকে গোলকৃমি বিভিন্ন জীবদেহে পরজীবী হিসেবে বসবাস করে। এরা মেরুদণ্ডহীন। এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। অধিকাংশ প্রাণী একলিঙ্গ। এদের দেহ নমনীয়। দেহপ্রাচীরে অনুদৈর্ঘ্য বেশি থাকে বৃত্তাকার কোন পেশি থাকেনা। এরা অনুন্নত প্রাণী। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় গোলকৃমি রুই মাছ অপেক্ষা নিম্নতর প্রাণী।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের R প্রাণীটি Q অপেক্ষা উন্নত- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর