উদ্দীপকের “P” চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো ।
উত্তর: : উদ্দীপকের “P” চিহ্নিত পর্বটি হলো Mollusca. নিচে Mollusca শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো: ১. দেহ নরম, মাংসল ও অখন্ডকায়িত। ২. সিলোমেট, অধিকাংশ দ্বিপাশ্বীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট। ৩. ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত । ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক গঠিত হয় । সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে। ৪. দেহগহবর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল-এ পরিণত হয়েছে। ৫. দেহের অঙ্কীয়দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিন্ডের মতো পদ-এ রূপান্তরিত হয়েছে। ৬. পৌষ্টিকনালি প্যাচানো,কখনও U আকৃতির। মুখবিবরে কাইটিন নির্মিত একটি রেতি-জিহ্বা বা রেডুলা থাকে। ৭. রক্তে হিমোসায়ানিন রঞ্জক (আমিষ ও কপার) ও আ্যামিবোসাইট কণিকা থাকে। | ৮. পৃষ্ঠদেশে অবস্থিত হৎযন্ত্র, রক্তনালি ও হিমোসিল উভয়ই উপস্থিত অর্থাৎ অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। ৯. ফুলকা ও ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে । ১০. অধিকাংশ প্রাণী সামুদ্রের লবণাক্ত পানিতে ও কিছু সদস্য স্বাদু পানিতে বাস করে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের “P” চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
