উদ্দীপকে উল্লিখিত পর্ব 'X [গণিত] এর বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর: উদ্দীপকের X এ একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কথা বলা হয়েছে।নিচে এদের বৈশিষ্ট্যসমূহ দেয়া হল: ১.পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম (pentaradial symmetry), অখণ্ডকায়িত, তারকাকার, গোলাকার, চাকতির মতো। ২. দেহ কণ্টকময়, স্পাইন (spine) ও পেডিসিলারি (pedicellariae) নামক বহিঃকঙ্কালযুক্ত । ৩. দেহ মৌখিক (oral) ও বিমৌখিক (aboral) তলে বিন্যস্ত। ৪.দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র (water vuscular system) রয়েছে । এর সংশ্লিষ্ট নালিকা পদ বা টিউব ফিট (tube feet) এদের চলন অঙ্গ । এ তন্ত্রটি চলন ছাড়াও শ্বসন, খাদ্য আহরণেও সাহায্য করে । ৫. রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল (haemal) ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে । ৬. রেচনতন্ত্র নেই । ৭. ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসনবৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয় । ৮.একলিঙ্গ প্রাণী; নিষেক বাহ্যিক; জীবনচক্রে মুক্ত সাঁতারু বাইপিনারিয়া,অরিকুলারিয়া, অফিউকিটাস কিংবা একাইনোকিটাস লার্ভা বিদ্যমান । ৯.সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক; এদের কোনো পরজীবী সদস্য নেই ।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পর্ব 'X এর বৈশিষ্ট্যগুলো লেখো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর