উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] ও 'Z [গণিত] পর্ব দুটির মধ্যে কোনটি উন্নত?বিশ্লেষণ করো।
উত্তর: Y ও Z হলো যথাক্রমে প্লাটিহেলমিনথিস ও নেমাটেডার কথা বলা হয়েছে। এদের বৈশিষ্ট্যগুলো হলো: পর্ব Platyhelminthes-এর বৈশিষ্ট্যসমূহ: ১. টিস্যু-অঙ্গ মাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী; দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ-অঙ্কীয়ভাবে চাপা। ২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস (ciliated epidermis) অথবা কিউটিকল (cuticle)-এ আবৃত। ৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট (সিলোমবিহীন) । ৪. একমাত্র পরিপাকনালি ছাড়া অন্তঃস্থ আর কোন গহ্বর নেই ।একমাত্র পরিপাকনালি ছাড়া অন্তঃস্থ আর কোন গহ্বর নেই ।বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parenchyma) নামক যোজক টিস্যু বা মেসেনকাইম (mesenchyme)-এ পূর্ণ থাকে। ৬. পোষকদেহে সংযুক্তির জন্য অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক (sucker) বা হুক (hook) অথবা উভয়ই উপস্থিত; কিছু প্রাণীতে খন্ডক সদৃশ্য গঠন প্রোগ্লটিড (proglotids) থাকে । ৭. পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্রবিহীন এবং শাখান্বিত। ৮. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত; রেচনতন্ত্র শাখা-প্রশাখাযুক্ত রেচননালি ও শিখা কোষ (flame cell) নিয়ে গঠিত । ৯. অধিকাংশ পরজীবী । অনেক সদস্য সরাসরি দেহতলের সাহায্যে পুষ্টি গ্রহণ করে । কিছুসংখ্যক মুক্তজীবী । ১০. এ পর্বের প্রাণীরা উভলিঙ্গ; নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের। পর্ব Nematoda-র বৈশিষ্ট্যসমূহ: ১. দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, উভয় প্রান্তই ক্রমশ সরু ও মধ্যভাগ চওড়া; আণুবীক্ষণিক থেকে এক মিটার পর্যন্ত লম্বা । ২.প্রাণীরা স্যুডোসিলোমেট (অপ্রকৃত সিলোমযুক্ত) ও অখণ্ডকায়িত (unsegmented)। ৩.দেহ নমনীয়; ইলাস্টিন (elastin) নির্মিত অকোষীয়, পুরু প্রতিরোধক্ষম কিউটিকল (cuticle)-দিয়ে আবৃত । ৪. দেহপ্রাচীরে শুধু অনুদৈর্ঘ্য পেশি থাকে; বৃত্তাকার পেশি থাকে না । ৫. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে 'নলের ভিতর নল' ('tube within a tube [গণিত] ) ধরনের গঠনের মতো দেখায় । ৬. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। ৭. যৌন দ্বিরূপতা (sexual dimorphism) যায় । ৮.স্থলচর বা জলচর, মুক্তজীবী বা পরজীবী প্রাণী । উপরের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলে দেখা যায় , উদ্দীপকের Z তথা নেমাটেডা পর্বের প্রাণীরা বেশি উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'Y ও 'Z পর্ব দুটির মধ্যে কোনটি উন্নত?বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর