উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] চিহ্নিত প্রাণী যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্যাবলি লেখো ।
উত্তর: উদ্দীপকের "A" চিহ্নিত প্রাণীটি হল একটি "ব্রাঙ্কিওস্টোমাটা" যা কর্ডাটা পর্বের প্রাণী। ব্রাঙ্কিওস্টোমাটা সেফালোকর্ডাটা উপপর্বের কর্ডাটা পর্বের অধীন একটি প্রাণী। নিচে কর্ডাটা পর্বের সনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো - ১. জীবনের যেকোনো দশা একটি স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাক। উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদন্ড দিয়ে প্রতিস্থাপিত হয় তখন তাদের মেরুদন্ডী প্রাণী বলা হয়। ২. জীবনের যে কোন দশায় গলবিলীয় ফুলকা রন্ধ্র উপস্থিত। ৩. গলবিল এর নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে যা পূর্ণবয়স্ক মেরুদন্ডী প্রাণীদের পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ৪. রক্তসংবহনতন্ত্র বদ্ধ ধরনের এবং এদের সংবহনতন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান । ৫. হৃদপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। ৬. একটি পৃষ্ঠীয় ফাঁপা ও নলাকার স্নায়ুরজ্জু পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে প্রসারিত থাকে যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে। উপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কর্ডেট প্রাণীদের মধ্যে বিদ্যমান।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A চিহ্নিত প্রাণী যে পর্বের অধীন তার শনাক্তকারী …
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর