শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত শেষোক্ত প্রাণী দুটির শ্রেণিগত ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে শেষোক্ত প্রাণী দুটি, অর্থাৎ টেট্রাপোডার (স্থলচর চতুষ্পদী প্রাণী) দুটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী হলো ব্যাঙ ও সাপ। এদের মধ্যে ব্যাঙ হলো Amphibia শ্রেণির এবং সাপ হলো Reptilia শ্রেণির প্রাণী। প্রাণী দুটির শ্রেণিগত ভিন্নতার কারণ নিচে বর্ণনা করা হলো- Amphibia শ্রেণি: ১. ভ্রণীয় বা লার্ভা অবস্থায় জলচর এবং ফুলকা দ্বারা শ্বসন সম্পন্ন করে, কিন্তু পরিণত প্রাণী জলচর অথবা স্থলচর। ২. দেহ মস্তক, গ্রীবা, দেহকাণ্ড ও লেজে বিভক্ত, তবে অনেকক্ষেত্রে গ্রীবা ও লেজ থাকে না। ৩. সাধারণত দুই জোড়া পদ বিদ্যমান, প্রতি পদে 4-5টি নখরবিহীন আঙ্গুল থাকে, কিছু প্রাণীতে পদ থাকে না। ৪. দেহত্বক নরম, আর্দ্র ও গ্রন্থিযুক্ত, ত্বকে রঙিন পিগমেন্টযুক্ত কোষ বিদ্যমান। ৫. এক্টোথার্মিক প্রাণী অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। ৬. পরিণত প্রাণী ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পাদন করে, তবে ত্বক ও মুখবিবরের প্রাচীর শ্বসনে সহায়তা করে। ৭. হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, এতে সাইনাস ভেনোসাস বিদ্যমান। রেনাল ও হেপাটিক পোর্টালতন্ত্র উন্নত। ৮. একলিঙ্গ প্রাণী, পুরুষে সঙ্গম অঙ্গ অনুপস্থিত, জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান। Reptilia শ্রেণি: ১. এক্টোথার্মিক স্থলচর প্রাণী, বুকে ভর দিয়ে চলে। ২. ত্বক শুষ্ক ও গ্রন্থিবিহীন, ত্বকের এপিডার্মিস থেকে কেরাটিনাস আইশ, স্কিউট, বর্ম, প্লেট ইত্যাদি বহিঃকঙ্কাল গঠিত হয়৷ ৩. অধিকাংশের প্রতি পদে নখরযুক্ত আঙ্গুলসহ দুই জোড়া পদ থাকে। ৪. মাথার করোটি একটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে । ৫. হৃৎপিন্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। ৬. একলিঙ্গ, পুরুষের পেশিময় সঙ্গম অঙ্গ বিদ্যমান। ৭. জীবনচক্রে কোন লার্ভা দশা নেই এবং অপত্য লালন দেখা যায় না। উপরের বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, ব্যাঙ ও সাপের মধ্যে শ্রেণিগত ভিন্নতা বিদ্যমান।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

উল্লিখিত শেষোক্ত প্রাণী দুটির শ্রেণিগত ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।

উদ্দীপক

শিক্ষক অপ্রকৃত দেহগহ্বর বিশিষ্ট পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন এবং পরবর্তীতে তিনি টেট্রাপোডের দুটি শীতল রক্তবিশিষ্ট শ্রেণির মধ্যে তুলনা করলেন।

Dinajpur · 2023

উত্তর

কোন প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতি অংশের নাম একই হতে পারে। যেমন: catla catla । এ অবস্থাকে টটোনিম বলে।

উত্তর

চিংড়ি আর্থোপোডা পর্বভুক্ত প্রাণী। পক্ষান্তরে মাছ কর্ডাটা শ্রেণির অস্টিকথিস শ্রেণিভুক্ত। মাছের দেহ আইশ দ্বারা আবৃত থাকে, যা চিংড়িতে অনুপস্থিত। আবার মাছের মাথার দুইপাশে চারজোড়া. ফুলকা থাকে, যা কানকো দিয়ে ঢাকা থাকে । চিংড়ির দেহে এ ধরনের কোনো ফুলকা নেই। অর্থাৎ মাছের বৈশিষ্ট্য থেকে ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণেই চিংড়ি মাছ নয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম আলোচিত অর্থাৎ অপ্রকৃত দেহগ্হ্বর বিশিষ্ট পর্বটি হলো Nematoda. নিচে Nematoda পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. দেহ নলাকার, দ্বিপাশ্বীয় প্রতিসম ও দুদিক সুচালো । ২. দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকলে আবৃত। ৩. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে 'নলের ভেতর নল' ধরনের গঠনের মতো দেখায়। 8. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত৷ ৫. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। ৬. অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরূপতা দেখা যায়। ৭. এরা স্থলচর বা জলচর, মৃতজীবী বা পরজীবী প্রাণী।

উত্তর

উদ্দীপকে শেষোক্ত প্রাণী দুটি, অর্থাৎ টেট্রাপোডার (স্থলচর চতুষ্পদী প্রাণী) দুটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী হলো ব্যাঙ ও সাপ। এদের মধ্যে ব্যাঙ হলো Amphibia শ্রেণির এবং সাপ হলো Reptilia শ্রেণির প্রাণী। প্রাণী দুটির শ্রেণিগত ভিন্নতার কারণ নিচে বর্ণনা করা হলো- Amphibia শ্রেণি: ১. ভ্রণীয় বা লার্ভা অবস্থায় জলচর এবং ফুলকা দ্বারা শ্বসন সম্পন্ন করে, কিন্তু পরিণত প্রাণী জলচর অথবা স্থলচর। ২. দেহ মস্তক, গ্রীবা, দেহকাণ্ড ও লেজে বিভক্ত, তবে অনেকক্ষেত্রে গ্রীবা ও লেজ থাকে না। ৩. সাধারণত দুই জোড়া পদ বিদ্যমান, প্রতি পদে 4-5টি নখরবিহীন আঙ্গুল থাকে, কিছু প্রাণীতে পদ থাকে না। ৪. দেহত্বক নরম, আর্দ্র ও গ্রন্থিযুক্ত, ত্বকে রঙিন পিগমেন্টযুক্ত কোষ বিদ্যমান। ৫. এক্টোথার্মিক প্রাণী অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। ৬. পরিণত প্রাণী ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পাদন করে, তবে ত্বক ও মুখবিবরের প্রাচীর শ্বসনে সহায়তা করে। ৭. হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, এতে সাইনাস ভেনোসাস বিদ্যমান। রেনাল ও হেপাটিক পোর্টালতন্ত্র উন্নত। ৮. একলিঙ্গ প্রাণী, পুরুষে সঙ্গম অঙ্গ অনুপস্থিত, জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান। Reptilia শ্রেণি: ১. এক্টোথার্মিক স্থলচর প্রাণী, বুকে ভর দিয়ে চলে। ২. ত্বক শুষ্ক ও গ্রন্থিবিহীন, ত্বকের এপিডার্মিস থেকে কেরাটিনাস আইশ, স্কিউট, বর্ম, প্লেট ইত্যাদি বহিঃকঙ্কাল গঠিত হয়৷ ৩. অধিকাংশের প্রতি পদে নখরযুক্ত আঙ্গুলসহ দুই জোড়া পদ থাকে। ৪. মাথার করোটি একটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে । ৫. হৃৎপিন্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। ৬. একলিঙ্গ, পুরুষের পেশিময় সঙ্গম অঙ্গ বিদ্যমান। ৭. জীবনচক্রে কোন লার্ভা দশা নেই এবং অপত্য লালন দেখা যায় না। উপরের বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, ব্যাঙ ও সাপের মধ্যে শ্রেণিগত ভিন্নতা বিদ্যমান।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।