উদ্দীপকে উল্লিখিত প্রাণী পর্ব দুটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত “ক প্রাণীটি Arthropoda এবং “খ প্রাণীটি Mollusca পর্বের। নিচে Arthropoda ও Mollusca পর্বের বৈশিষ্ট্য প্রদান করা হলো- Arthropoda: ১. এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট। দ্বি-পার্শ্বীয় প্রতিসম,খণ্ডকায়িত এবং ট্যাগমায় বিভক্ত। ২. মস্তিষ্কে একজোড়া বা দু'জোড়া অ্যান্টেনা ও সাধারণত একজোড়া পুঞ্জাক্ষি থাকে। ৩. বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। ৪. সিলোম সংক্ষিপ্ত এবং অধিকাংশ দেহগহ্বর রক্তে পূর্ণ হিমোসিল। ৫. রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। ৬. রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। Mollusca: ১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ২. দেহ নরম ও অখণ্ডয়িত। ৩. দেহ সাধারণত এক বা একাধিক খােলক দ্বারা আবৃত। ৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত । ৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে। ৬. ফুলকা বা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে । ৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। ৮. মলাস্কাজাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গবিশিষ্ট এবং ডিম পাড়ে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণী পর্ব দুটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর