শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সংবহনের ১ম ধারাটির সচিত্র ব্যাখ্যা করো।

উত্তর: রুই মাছের রক্ত সংবহন, সঙ্কোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে । কপাটিকাসমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় এবং এ ধরনের হৃৎপিণ্ডকে এক চক্রী হৃৎপিণ্ড (single circuit heart) বলে । হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল CO,-সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট (venous heart) বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে । হৃৎপিণ্ড থেকে CO2-সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে 02-সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয় এবং ফুলকা থেকে সারাদেহ হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। একটি ছন্দোময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সঙ্কুচিত হয় । প্রথমে সাইনাস ভেনোসাসে সঙ্কোচন ঘটে । পরে ক্রমে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল ও বাল্বাস আর্টারিওসাস সঙ্কুচিত হয় । হৃৎপিণ্ডের প্রতিবার সঙ্কোচনকে সিস্টোল (systole) বলে । সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে । হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলে ডায়াস্টোল (diastole) । হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে । "রক্তের গতিপথ : সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সংবহনের ১ম ধারাটির সচিত্র ব্যাখ্যা করো।

উদ্দীপক

শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানকালে একটি প্রাণীর রক্ত সংবহনের দু'টি ধারা উল্লেখ করলেন। ১ম ধারা: ক→ CO2 যুক্ত রক্ত →ফুলকা ২য় ধারা: ফুলকা →O2 যুক্ত রক্ত-→ দেহ -→ ক

Sylhet · 2022

উত্তর

মিথোজীবিতার হলো যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে।

উত্তর

রুই মাছের প্রতিটি ফুলকা-ফুলকা আর্চ ও ফুলকা ফিলামেন্ট (gill filament) নিয়ে গঠিত । প্রতিটি ফুলকা আর্চ অস্থি নির্মিত এবং ভিতরের প্রান্ত প্রশস্ত হয়ে কাঁটার মতো পাত গঠন করে। একে ফুলকা র্যাকার (gill raker) বলে । এরা খাদ্যবস্তুকে গলবিল থেকে ফুলকা প্রকোষ্ঠে প্রবেশে বাঁধা দেয়।

উত্তর

রুই মাছের রক্ত সংবহন, সঙ্কোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে । কপাটিকাসমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় এবং এ ধরনের হৃৎপিণ্ডকে এক চক্রী হৃৎপিণ্ড (single circuit heart) বলে । হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল CO,-সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট (venous heart) বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে । হৃৎপিণ্ড থেকে CO2-সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে 02-সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয় এবং ফুলকা থেকে সারাদেহ হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। একটি ছন্দোময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সঙ্কুচিত হয় । প্রথমে সাইনাস ভেনোসাসে সঙ্কোচন ঘটে । পরে ক্রমে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল ও বাল্বাস আর্টারিওসাস সঙ্কুচিত হয় । হৃৎপিণ্ডের প্রতিবার সঙ্কোচনকে সিস্টোল (systole) বলে । সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে । হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলে ডায়াস্টোল (diastole) । হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে । "রক্তের গতিপথ : সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রাণিটি হলো রুই মাছ। রুই মাছে রক্ত সংবহন একবর্তনী বা এক চক্রীয়। একবর্তনী বা একচক্রী রক্ত সংবহন (Single Circuit Blood Circulation) : যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে O,-সমৃদ্ধ বা CO, সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয়, তাকে একবর্তনী বা একচক্রী রক্ত সংবহন বলে । যেমন- মাছের রক্ত সংবহন । হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা (valve) থাকে। কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে, ফলে রক্তের পশ্চাৎগতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে একমুখি । বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয় । রুই মাছের হৃৎপিন্ডে নিচে বর্ণিত কপাটিকাগুলো পাওয়া যায় ।সাইনো-অ্যাট্রিয়াল কপাটিকা (Sino-atrial valve) : সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এ কপাটিকা থাকে। অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার কপাটিকা (Atrio ventricular valve) : অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে অবস্থিতঅ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে এ কপাটিকা অবস্থান করে ।ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা (Ventriculo-bulbus valve) : এটি ভেন্ট্রিকল ও বাল্বাস অ্যাওর্টার মাঝে অবস্থিত কপাটিকা ।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।