তারিকের ভাবনার অন্য প্রাণী গুলো ভিন্ন শ্রেণি ভুক্ত যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো হলো যথাক্রমে আইশবিহীন এবং পিচ্ছিল গ্রষ্থিময় ত্বকবিশিষ্ট প্রাণী যা Myxini শ্রেণিভুক্ত, পালকযুক্ত প্রাণী যা Aves শ্রেণির অন্তর্গত এবং লোমযুক্ত প্রাণী যা Mammalia শ্রেণিতে ভন্তর্ভুক্ত। এ সকল প্রাণীতে বিদ্যমান ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণেই এদেরকে ভিন্ন ভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচে এদের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করা হলো: Myxini শ্রেণির বৈশিষ্ট্য: 1. দেহ আইশবিহীন, পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত, পৃষ্ঠীয় পাখনাবিহীন। 2. মুখ প্রান্তে অবস্থিত এবং চারজোড়া কর্ষিকায় পরিবৃত। 3. গলবিলের দুপাশে মোট ৫-১৫ জোড়া ফুলকারন্ধ্র অবস্থিত । 4. হ্যাগফিশের নাসিকা-থলি মুখবিবরে উন্মুক্ত । 5. পরিপাকতন্ত্র পাকস্থলিবিহীন; অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না। 6. কোনো লার্ভা দশা নেই। Aves বা পাখি শ্রেণীর বৈশিষ্ট্য: 1. দেহ পালক (feather)-এ আবৃত: গ্রীবা প্রলম্বিত এবং 'S [গণিত] আকৃতির । 2. চোয়াল দাতবিহীন চঞ্চু-তে পরিণত হয়েছে। 3. উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপদ দুটি ডানা-য় রূপান্তরিত হয়েছে। 4. অস্থিগুলো বায়ুগহ্বরপূর্ণ ও হালকা, অনেক হাড় একীভূর্ত হয়েছে। 5. ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে; স্বশনযন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঙ্কস থাকে। Mammalia বা স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য: 1. সমোষ্ণশোণিত বা এন্ডোথার্মিক প্রাণী; দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং লোম-এ আবৃত (তিমি ব্যতীত) । 2. পরিণত স্ত্রী প্রাণীর কার্যকারি স্তনগ্রন্থি থেকে ক্ষরিত মাতৃদুগ্ধ নবজাতক লালিত হয়। 3. বহিকর্ণে পিনা ও মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রান্থি থাকে। চোয়াল বিভিন্ন ধরনের দাতযুক্ত৷ 4. দুটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা করোটি মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। 5. মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে বক্ষ ও উদর গহ্বর পৃথক থাকে। 6. নিষেক অভ্যন্তরীণ। হৃৎপিন্ড সম্পৃণ চার প্রকোষ্ঠী।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
তারিকের ভাবনার অন্য প্রাণী গুলো ভিন্ন শ্রেণি ভুক্ত যথার্থতা বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর