উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দিপক এর শেষ বাক্য হিসেবে সিলোম নির্দেশ করা হয়েছে। সিলোম প্রাণীর শ্রেণিবিন্যাসে বিশেষ ভূমিকা রাখে। কেননা সিলোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির ওপর নির্ভর করে প্রাণীদের তিনটি ভাগে ভাগ করা যায়। নিচে প্রাণীর শ্রেণিবিন্যাসে সিলোমের ভূমিকা বিশ্লেষণ করা হলো- ১. সিলোমবিহীন প্রাণী : এদের সিলোম থাকে না। দেহগহ্বর মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ থাকে। উদাহরণ - Porifera, Cnidaria, Platyhelminthes পর্বের প্রাণী । ২. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এদের দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না। দেহ গহ্বরের চারদিকে পেশিস্তর বিদ্যমান থাকে। উদাহরণ- Nematoda, Acanthocephala, Rotifera, Entroprocta পর্বের প্রাণী। ৩. প্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এদের দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে। এক্ষেত্রে দেহপ্রাচীর ও পৌষ্টিকনালি সংলগ্ন আবরণীকে যথাক্রমে প্যারাইটাল ভিসেরাল আবরণী বলে। উদাহরণ- Mollusca, Annelida, Echinodermata ও Chordata পর্বের প্রাণী ।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর