উদ্দীপকের প্রথম প্রাণীটির পর্বগত বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম প্রাণীটি হলো চিংড়ি মাছ। এটি Arthropoda পর্বের প্রাণী। নিচে Arthropoda পর্বের বৈশিষ্ট্য আলোচনা করা হলো- ১. এ পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, খণ্ডায়িত এবং টেগমাটায় (Tegmata) বিভক্ত । ২. দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান, মস্তকে একজোড়া বা দুই জোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষী থাকে। ৩. মুখ সর্বদা বিভিন্ন প্রকার মুখোপাঙ্গ দ্বারা পরিবেষ্টিত থাকে। ৪. কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত, যা নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়। ৫. সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের। ৬. মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ। এ ছাড়াও রয়েছে কক্সাল গ্রন্থি ও অ্যান্টেনাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি ।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের প্রথম প্রাণীটির পর্বগত বৈশিষ্ট্য আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর